মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে জয়ের দেখা সিলেটের 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত বিপিএলেই ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে এবারের দশম আসরে আগের দলের ছিঁটেফোটাও নেই তাদের মধ্যে। নবম আসরে শিরোপার এত কাছে যাওয়া দল এবার যেন জয় কাকে বলে তাই ভুলতে বসেছিল। বিপিএলে পাঁচ ম্যাচ খেলে একটিও জয় না পাওয়া দল আজ মাঠে নেমেছিল জয়ের খোঁজে। নতুন জার্সি ও নতুন অধিনায়ক নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করাই লক্ষ্য ছিল সিলেটের। জার্সি বা অধিনায়ক যে কোনো একটি হয়তো আজকে কাজে লেগে গিয়েছে কারণ ষষ্ঠ ম্যাচে যেয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিপিএলের সিলেট পর্বের শেষ ধাপে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাটিং ও এনগ্রাভার বোলিং তোপে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সিলেট করে ১৪২ রান জবাবে ঢাকা ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে।

১৪২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে সাইম আইয়ুব উড়ন্ত সূচনা এনে দিলেও উইকেট ধরে রাখতে পারেনি ঢাকা। প্রথম ওভারে ১৩ রান তোলার পর সাইম আইয়ুবই সবার আগে ফিরে যান, তার উইকেট নেন রিচার্ড এনগ্রাভা। আরেক ওপেনার নাঈম শেখও তার কাছে উইকেট বিলিয়ে আসেন। ২ উইকেট চলে যাওয়ার পর সাইফ হাসান ও আলেক্স রস মিলে চাপ সামলানোর চেষ্টা চালালেও তারা সফল হননি।

দ্রুত বিদায় নেন দুইজনই। ঢাকার আশা তখনই শেষ হয়ে যায়। ইরফান শুক্কুর ৪ ও মোসাদ্দেক হোসেন ১১ করে ফিরলে হারের আনুষ্ঠানিকতা বাকি থাকে শুধু। এনগ্রাভা পরে ফেরান গুলবাদিন ও আরাফাত সানিকে। শরিফুলের উইকেট নেন রাজা। শেষদিকে তাসকিন আহমেদ ১১ বলে অপরাজিত ২৭ রানের বিস্ফোরক ইনিংস খেললেও তা ঢাকার জয়ের জন্য যথেষ্ট ছিল না।

এর আগে টস হেরে মোহাম্মদ মিঠুনের একার ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৪২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সিলেট। টস হেরে ব্যাটিংয়ে নেমে অবশ্য ভালো শুরু পায়নি তারা। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে একসময় মনে হচ্ছিল আবার হার বরণ করতে হবে সিলেটের। তবে অধিনায়ক মিঠুন ও সামিত প্যাটেল এবং আরিফুল দারুণ এক ক্যামিওতে সিলেটকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। ৪৬ বলে ৫৯ রান করে আউট হন মিঠুন। ঢাকার পক্ষে শরিফুল ১৯ রানের বিনিময়ে নেন ৪ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X