বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মালিকের ফেরার ম্যাচে ব্যাটিংয়ে খুলনা

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

এবারের বিপিএলে রীতিমতো চমক দেখিয়ে চলছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে এনামুল হক বিজয়ের দলটি। বিপিএলে সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ তামিম ইকবালের বরিশালের বিপক্ষে টিস হেরে ব্যাটিং করবে খুলনা টাইগার্স। এদিকে এবারের বিপিএলে বিতর্কিত কারণে খবরের শিরোনাম হওয়া পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক এই ম্যাচ দিয়ে আবারও বরিশালের একাদশে ফিরেছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি।

এবারের বিপিএলের বলতে গেলে চমকের নামই খুলনা টাইগার্স। দশম আসরে তারুণ্যনির্ভর স্কোয়াড দিয়ে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনা। দলটির ব্যাটাররাও আছেন দারুণ ছন্দে।

অবশ্য মিরপুরে দুদলের প্রথম দেখায় একপ্রকার একতরফা জয়ই তুলে নেয় খুলনা টাইগার্স। ভেন্যু বদলালেও পুরনো প্রেক্ষাপটই নতুন করে লিখতে চাইবে এনামুল হক বিজয়ের দল।

খুলনার ঠিক উল্টো চিত্রটা বরিশাল শিবিরে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এরপর টানা ৩ হার। শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে জয়ের ধারায় ফিরলেও সেরা চারে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে তামিম-মুশি-রিয়াদরা। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচে দলটিতে পুনরায় যোগ দিয়েছেন পাক অলরাউন্ডার শোয়েব মালিক। আর ফিনিশারের ভূমিকায় রিয়াদের পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাবে বরিশালের।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ।

খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও নাসুম আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১০

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১১

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১২

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৩

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৪

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১৫

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৬

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৭

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৮

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৯

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

২০
X