স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রানবন্যার ম্যাচে উইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শততম টি-টোয়েন্টিতে ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেললেন ডেভিড ওয়ার্নার। সঙ্গে জশ ইংলিস ও টিম ডেভিডের ব্যাটিং তাণ্ডবে বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ঝোড়ো সূচনার পরও কূলে গিয়ে তরী ডুবল ওয়েস্ট ইন্ডিজের। লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পার ঘূর্ণিতে জয় ১১ রানের জয় পায় স্বাগতিকরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) হোবার্টের বেলেরিভ ওভালে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০২ রানে থামে ক্যারিবিয়ানরা।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ বলে ৮৯ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও পারল না ক্যারিবিয়ানরা। মাঝপথে ব্যাটারদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি রোভম্যান পাওয়েলের দল। একটা পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ১৭.৩ ওভারে ৮ উইকেটে ১৬৩। বাকি ১৫ বলে ৫১ রানের প্রয়োজন হয় উইন্ডিজের। কিন্তু ব্যাট হাতে ঝড় তুলেও ৩৮ রানের বেশি নিতে পারেননি জেসন হোল্ডার। ফলে ৮ উইকেটে ২০২ রানে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। ব্রান্ডন কিং ৩৭ বলে ৫৩ এবং জনসন চার্লস ২৬ বলে ৪২ রান করেন।

এর আগে হোবার্টে ব্যাটিং নেমে ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার ও জস ইংলিশ। দুজনের উদ্বোধনী জুটিতে ৪৮ বলে ৯৩ রান পায় অস্ট্রেলিয়া। মাত্র ৩৬ বলে ১২ চার ও এক ছক্কায় ৭০ রান করেন শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলা ওয়ার্নার। আরেক ওপেনার ইংলিস ৫ চার ও এক ছক্কায় ২৫ বলে করেন ৩৯ রান। শেষ দিকে টিম ডেভিড ১৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X