স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

টেক্টরের ফিফটিতে খুলনার হ্যাটট্রিক হার

সিলেটের জয়ের নায়ক হ্যারি টেক্টর। ছবি : সংগৃহীত
সিলেটের জয়ের নায়ক হ্যারি টেক্টর। ছবি : সংগৃহীত

চলমান বিপিএলে দারুণ সূচনা করেছিল খুলনা টাইগার্স। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জয় তুলে নেয় এনামুল হক বিজয়। এরপরই ছন্দপতন ঘটে টাইগার্র বাহিনীর। টানা তিন হারে প্রতিযোগিতার পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে খুলনা। গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে ৫ উইকেটে হারের স্বাদ পেয়েছে এনামুল হকের দল।

শুক্রবার (ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এনামুল হক বিজয়ের ৬৭ রানের সুবাদে ৩ উইকেটে ১৫৩ রান করে খুলনা টাইগার্স। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৫৯ রান তোলে সিলেট স্ট্রাইকার্স।

খুলনার ১৫৪ রান তাড়া করতে নেমে ৯ বলে ১৩ রানে বিদায় নেন সামিত প্যাটেল। নাজমুল শান্তকে নিয়ে ৫২ রানের দারুণ জুটি গড়েন আইরিশ অলরাউন্ডার হ্যারি টেক্টর। দলীয় ৬৫ রানের সময় ১৮ রানে সাজঘরে ফেরেন শান্ত। অন্যপ্রান্তে ঠিকই রানের গতি সচল রাখেন টেক্টর। শূন্যতে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির হোসেনও। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া সিলেটকে ম্যাচে টিকিয়ে রাখেন অধিনায়ক মিঠুন ও টেক্টর। ১০৭ রানের মাথায় ২৪ রানে বিদায় নেন সিলেট অধিনায়ক।

সিলেটকে জয়ের পথে রেখে ৬১ রানে সাজঘরে ফেরেন টেক্টর। ৫২ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই আইরিশ অলরাউন্ডার। জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল ব্যাট হাতে ঝড় তুলে সিলেটের জয় নিশ্চিত করেন। মাত্র ১৬ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। খুলনার হয়ে ১৯ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন মার্ক দেয়াল।

এর আগে প্রথমে ব্যাটিং নেমে ওপেনিং জুটিতে ভালো সূচনা পায় খুলনা। পাওয়ার প্লেতে এভিন লুইসকে হারিয়ে স্কোরবোর্ডে ৪৬ রান জমা করে টাইগার্স বাহিনী। দলীয় ৫১ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন আফিফ। পরের ওভারে মাহমুদুল হাসান জয় ফিরলে ৫৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় খুলনা।

চতুর্থ জুটিতে মাত্র ৬৭ বলে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এনামুল ও সোহান। এদিন আরও একবার খুলনার হাল ধরেন অধিনায়ক বিজয়। চলমান আসরে তৃতীয় ফিফটিও তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৫৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন বিজয়। তাকে সঙ্গ দেওয়া হাবিবুর রহমান সোহান ৩টি করে চার ও ছয়ে ৩০ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

১০

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১১

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১২

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

১৩

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

১৪

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

১৫

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

১৬

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

১৭

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

১৮

ইতিহাসের এই দিনে

১৯

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

২০
X