স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাক্সওয়েলের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অনেকদিন শান্ত থাকার পর আবার ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুলেছেন অজি হার্ডহিটার। ক্যারিবিয়ান বোলারদের তুলাধুনা করে টানা দ্বিতীয় ম্যাচে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) অ্যাডিলেডে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ২৪১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ৫৫ বলে ১২০ রানের ঝোড়ো ইনিংসে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।

৫.৩ ওভারে ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারে বিদায় নেন ওপেনার ডেভিড ওয়ার্নারও। এরপরই অ্যাডিলেডে শুরু হয় ‘ম্যাক্সি’ ঝড়। যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় উইন্ডিজ বোলিং লাইনআপ। অস্ট্রেলিয়ার মোট সংগ্রহের অর্ধেকই আসে এই হার্ডিহিটারের ব্যাট থেকে। ৫০ বলে ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সওয়েল।

বিস্ফোরক সেঞ্চুরিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে স্পর্শ করেন ম্যাক্সওয়েল। দুজন বর্তমান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির যৌথ অধিকারী। ৫৫ বলের ইনিংসে ১২টি চার ও ৮টি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটার। অবশ্য অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম তাণ্ডব চালান অধিনায়ক মিচেল মার্শ। ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রান করেন অজি তারকা। ২টি করে চার ও ছয়ে ১৪ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে অপরাজিত থাকেন টিম ডেভিড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X