স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘৮’ ক্যাচে অ্যালেক্স ক্যারির বিশ্ব রেকর্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচে ৮টি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন অ্যালেক্স ক্যারি। দেশটির মার্শ কাপে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে এই কীর্তিতে নাম লেখান অজি উইকেটকিপার। ইতিহাসের তৃতীয় উইকেটকিপার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইনিংসে ৮টি ক্যাচ নেন ক্যারি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে মার্শ কাপের ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮টি ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়েন অ্যালেক্স ক্যারি।

মার্শ কাপে প্রথমে ব্যাটিং করে ২১৮ রানে অলআউট হয় কুইন্সল্যান্ড। দলটির ৮ জন ব্যাটারের ক্যাচ গ্লাভসে জমা করেন অস্ট্রেলিয়া জাতীয় দলের এই কিপার। যা লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড ছুঁতে সাহায্য করেছে ক্যারিকে। কুইন্সল্যান্ডের ২১৮ রান ৪৪.১ ওভারেই পেরিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। পেসার জর্ডান বাকিংহাম ৪১ রানে শিকার করেছেন ৬ উইকেট। যার মধ্যে ৫টি ক্যাচই গ্লাভসে জমা করেন অজি কিপার ক্যারি।

১৯৮২ সালে প্রথম উইকেটকিপার হিসেবে ৮টি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের সমারসেটের ডেরেক টেলর। ইংলিশ বেনসন অ্যান্ড হেজেস কাপে কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮টি ক্যাচ নিয়েছিলেন এই উইকেটকিপার। ২০০১ সালে হার্টফোর্ডশায়ারের বিপক্ষে ৮টি ক্যাচ নিয়ে টেলরের রেকর্ড ছুঁয়েছিলেন উস্টারশায়ারের জেমস পাইপ।

প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়ার উদাহরণ আছে ১০টি। যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের এক উইকেটকিপারের নাম। ২০০৫-৬ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে ৮টি ক্যাচ নেওয়ার কীর্তি দেখিয়েছিলেন সিলেটের গোলাম মাবুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X