স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে আর খেলবেন তো মুস্তাফিজ?

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

এবারের বিপিএলের বাকি আর মাত্র দশ ম্যাচ। শেষ কয়েক ম্যাচের ব্যস্ততা শুরুর আগে আজ বিপিএলে একদিনের বিরতি ছিল। আর সেই একদিনের বিরিতিতেই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে অনুশীলনের সময় মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। হাসপাতালে ভর্তির পর মুস্তাফিজুরের পরীক্ষার পর তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হলেও এখনও তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে এবারের বিপিএলে মুস্তাফিজুরকে আর দেখা যাবে কি না?

সিটি স্ক্যানে অভ্যন্তরীণ কোনো সমস্যা না পাওয়া স্বস্তির খবর হলেও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের দুঃশ্চিন্তা এখনো যাচ্ছে না। বিসিবির মেডিকেল বিভাগের দুশ্চিন্তার মূল কারণ হলো তার কনকাশন (মাথায় আঘাত পাওয়াজনিত সমস্যা) জনিত সমস্যা দেখা দেয় কি না এই নিয়ে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালোই। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাইও লেগেছে ৫টার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে কারণে কোন রিস্ক না নিয়ে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।’

আর মাথায় এমন এক চোটের পর মুস্তাফিজের এই বিপিএলে খেলা উচিত হবে কি না এই প্রশ্নে সিনিয়র এই চিকিৎসক বলেন, ‘খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট… এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১০

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১১

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১২

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৩

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৫

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৬

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১৯

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

২০
X