37Array ( [0] => 37 )
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রনির পাঁচ উইকেটে বরিশাল থামল ১৫১ রানে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১২তম ওভার পর্যন্ত টেবিল টপারদের ওপর ছড়ি ঘোরাচ্ছিল বরিশালের ব্যাটাররা। ম্যাচে তাদের আধিপত্য এতটাই ছিল যে মনে হচ্ছিল সংগ্রহটা যেকোন সময় দুইশ ছাড়াবে। তবে এরপরই বরিশালের ত্রাস হয়ে আসলেন আবু হায়দার রনি। তার এক ওভারেই তিন ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিলেন তামিমদের কাছ থেকে। এরপরের দুই ওভারেও আক্রমণে এসে বরিশালকে আরো ক্ষতবিক্ষত করেছেন রংপুর রাইডার্সের এ পেসার । তাতে প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার পথে ভালো পুঁজি পেল না বরিশাল।

চট্টগ্রামে সোমবার (১৯ ফেব্রুয়ারি) নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে বরিশাল। ৪ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় একাই ৫ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন কাইল মেয়ার্স।

শুরুতে ব্যাট করতে এসে বরিশালের দুই ওপেনার তামিম ও ব্যান্টন দলকে ভালো শুরু এনে দেন। ২০ বলে ৩৩ রান করে তামিম সাকিবের করা প্রথম বলেই ফিরেন। এরপর তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন মেয়ার্স। এই ক্যারিবিয়ান টম ব্যান্টনকে সঙ্গে নিয়ে দলকে শক্ত ভিত গড়ে দেন। একসময় মনে হচ্ছিল বরিশাল সহজেই ২০০ রান পার করবে।

২৪ বলে ২৬ রান করে ব্যান্টন ফেরেন নিশামের বলে এরপরই মূলত পথ হারায় বরিশাল। এরপরের ওভারেই ধ্বস নামে বরিশালের ইনিংসে। রনির ১৩তম ওভারে একে একে সাজঘরে ফেরেনন মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও মেয়ার্স।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বরিশাল। পরের দুই ওভারে আরও দুই উইকেট নিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন রনি। যা এবারের বিপিএলে কোনো বোলারের সেরা ইনিংস। শেষ পর্যন্ত ওবেদ ম্যকয় ও মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটে দেড়শো পার করে বরিশাল।

রনি ছাড়াও হাসান মাহমুদ নেন দুই ‍উইকেট। অন্যদের মধ্যে সাকিব ও নিশাম নেন একটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X