স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবদের বিপক্ষে ব্যাটিংয়ে তামিমের বরিশাল

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত না হলেও সেই পথেই আছে ফরচুন বরিশাল। তবে প্লে-অফের দৌড়ে এগিয়ে যেতে আজ সাকিব আল হাসানের রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। নিজের ক্যারিয়ারের ১০০তম বিপিএল ম্যাচ খেলছেন আজ তামিম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (১৯ ফেব্রুয়ারি) চলতি বিপিএলের ৩৮তম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। বিপিএলের মর্যাদার সেই লড়াইয়ে বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছিল রংপুর। এবার দ্বিতীয় লেগে আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

১০ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর। ১২ পয়েন্ট ও নেট রানরেটে এগিয়ে থেকে তিনে রয়েছে বরিশাল।

ফরচুন বরিশাল একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), থমাস ব্যান্টন, কাইল মায়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (কিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, কেশব মহারাজ, কামরুল হাসান রাব্বি, ওবেড ম্যাককয়

রংপুর রাইডার্স একাদশ:

নুরুল হাসান সোহান (অধিনায়ক, কিপার), ব্র্যান্ডন কিং, সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান, মুমিনুল হক, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, টম মুরস, শামিম হোসেন, আবু হায়দার রনি, হাসান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা–মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী 

‘প্রধানমন্ত্রীর বন্ধু’ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন শাহে আলম

অপারেশন থিয়েটার থেকে হারিয়ে গেল রোগীর পা

১০

রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : দিদিয়ের দেশম

১১

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

১৩

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরি, বেতন ২৮ হাজার

১৪

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

১৫

প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

১৬

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

১৭

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

১৮

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

১৯

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

২০
X