ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নিশাম ঝড়ে রংপুরের চ্যালেঞ্জিং স্কোর

ছবি : সংগৃহীত
নিশাম ঝড়ে রংপুরের চ্যালেঞ্জিং স্কোর

এবারের বিপিএলে প্রায় প্রতি ম্যাচেই রংপুরের টপ অর্ডারে ভালো খেলেছে। তবে মহাগুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারে এসে ব্যর্থ দলের টপ অর্ডার। তবে তারপরেও কোয়ালিফায়ারে কুমিল্লাকে বড় টার্গেট দিতে পেরেছে রংপুর যার পুরো কৃতিত্ব কিউই অলরাউন্ডার জিমি নিশামের। তার ঝড়ো ৯৭ রানে ভর করে শুরুর চাপ সামলে বেশ বড় সংগ্রহ আনতে পেরেছে এবারের আসরের হট ফেভারিটরা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নিশাম ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স।

টস হেরে ব্যাটিং অর্ডারে এই ম্যাচে প্রমোশন দেওয়া হয় শামিম হোসেনকে। ইনিংস ওপেন করতে রনি তালুকদারের সাতে নেমে অবশ্য ফ্লপ এই তরুণ ব্যাটার। ইনিংসের দ্বিতীয় ওভারেই শুণ্য রানে ফিরেন শামিম।

সুবিধা করতে পারেননি আরেক ওপেনার রনি তালুকদারও। ১১ বলে ১৩ রান করেছেন তিনি। দ্রুত দুই ওপেনার ফেরার পর এই ম্যাচে ত্রাতা হতে পারেননি সাকিব আল হাসান। তিনে নেমে মাত্র ৫ রান করেই এই অভিজ্ঞ ব্যাটার বিদায় নেন।

২৭ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন জিমি নিশাম। চতুর্থ উইকেটে শেখ মেহেদিকে সঙ্গে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন নিশাম। ২২ রান করে মেহেদি ফিরলে ভাঙে এই জুটি।

আসরে প্রথমবারের মতো খেলতে নেমে ভালো শুরু করেন নিকোলাস পুরাণ। তবে ইনিংস বড় করতে পারেননি। এই ক্যারিবিয়ান হার্ডহিটারের ব্যাট থেকে ৯ বলে ১৪ রান আসে। আর শেষদিকে ২৪ বলে ৩০ রানের ইনিংসে নিশামকে সঙ্গে দিয়েছেন নুরুল হাসান সোহান।

নিশাম এদিন তার বিপিএল সেরা ইনিংস খেলেছেন। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও অবশ্য মাইলফলক ছুঁতে পারেননি বল না থাকার কারণে। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন এই কিউই।

কুমিল্লার পক্ষে আন্দ্রে রাসেল ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। সুনীল নারিন ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন। এছাড়া রোহানাত দৌলা বর্ষণ, তানভীর ইসলাম ও মুশফিক হাসান ১টি করে উইকেট শিকার করেন। এদের মধ্যে মুশফিক ৪ ওভারে রান দিয়েছেন ৭২!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১০

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

১১

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

১২

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

১৩

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

১৪

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১৫

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১৬

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১৭

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

১৮

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

২০
X