ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে যাওয়ার লড়াইয়ে সাকিবদের ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
ফাইনালে যাওয়ার লড়াইয়ে সাকিবদের ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

একটু আগেই এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তামিমের বরিশাল। এবার পালা কোয়ালিফায়ারের। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে স্থান করে নেওয়ার লক্ষ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্লে-অফের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা টস জিতে এবারের গ্রুপ পর্বের টেবিল টপার রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি ফাইনালের টিকিট কাটবে। তবে যারা হেরে যাবে, তাদের সুযোগ থাকছে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে জায়গা করে নেওয়ার। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুমিল্লার কাছে পরাজয় বরণ করা টেবিল টপার রংপুর এই ম্যাচের একাদশে এনেছে বেশ কিছু পরিবর্তন। চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নামছেন নিকোলাস পুরান ও ফজল হক ফারুকী। তাছাড়া একাদশে ফিরেছেন মোহাম্মদ নবী। অন্যদিকে রংপুরের সাথে জয়ের পর আত্মবিশ্বাসী কুমিল্লাও এনেছে একাদশে পরিবর্তন। দলে এসেছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো রোহানতদৌল্লাহ বর্ষণ। আর ম্যাথু ফর্ডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন চার্লস।

রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), রনি তালুকদার , শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, ফজল হক ফারুকী, জিমি নিশাম ও মোহাম্মদ নবী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুসফিক হাসান ও তানভীর ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১০

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১১

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১২

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৩

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৪

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৫

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৬

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৭

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

১৮

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১৯

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

২০
X