স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ফাইনাল শুরুর সময়

বিপিএলের ট্রফির সঙ্গে মিরাজ ও জাকের। ছবি : সংগৃহীত
বিপিএলের ট্রফির সঙ্গে মিরাজ ও জাকের। ছবি : সংগৃহীত

চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দুই ফাইনালিস্ট। প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালে ওঠে কুমিল্লা। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে একই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের মঞ্চে এসেছে ফরচুন বরিশাল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) নিশ্চিত হয় ফাইনালের দুই প্রতিপক্ষ। এ দিনই ১ মার্চ (শুক্রবার) কখন শুরু হবে শিরোপার লড়াই, সেটি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার বিপিএলের দশম আসরের ফাইনাল শুরু হবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়। বিপিএল টেকনিক্যাল কমিটির আহবায়ক রকিবুল হাসানের বিবৃতিতে আরও বলা হয়েছে বাড়ানো হয়েছে ফাইনালে দুই ইনিংসের মধ্য বিরতি বাড়ানো হয়েছে। সাধারণত দুই ইনিংসের বিরতিতে ১০ মিনিট দেওয়া হয়। তবে ফাইনালের বিরতি থাকবে ২০ মিনিট। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হয়ে প্রথম ইনিংস চলবে ৮টায়। এরপর ৮টা ২০ মিনিটে শুরু হয়ে দ্বিতীয় ইনিংস শেষ হবে ৯টা ৫০ মিনিটে। এর আগে ২০২১ বিপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল বরিশাল-কুমিল্লা। সেবার জয় পেয়েছিল কুমিল্লা। মাঝে এক বছরের বিরতি। এরপর আবারও শিরোপা জয়ের মঞ্চে দেখা হচ্ছে দুদলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X