ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে লিটনদের ব্যাটিংয়ে পাঠাল তামিমের বরিশাল

ছবি : সংগৃহীত
ফাইনালে লিটনদের ব্যাটিংয়ে পাঠাল তামিমের বরিশাল

মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ফাইনালে টানা তৃতীয় শিরোপার জন্য খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশালের লক্ষ্য প্রথমবারের মতো শিরোপা জয়। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হয়ে যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ টসেই জয় পেয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে বোলিং নিয়েছেন তিনি।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক লিটন দাসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ ৪ বার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ারন্সের সামনে আজকে সুযোগ তাদের শিরোপা সংখ্যা পাঁচে নিয়ে যাওয়া। অন্যদিকে সবমিলিয়ে তিনবার ফাইনাল খেলেও ট্রফি ছুঁয়ে না দেখা বরিশালের সামনে প্রথম শিরোপার হাতছানি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে বরিশাল। অন্যদিকে গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে ফাইনালে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুশফিক হাসানের জায়গায় একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ফাইনালে ফিজকে পাওয়াটা কুমিল্লার জন্য নিশ্চয়ই মানসিক স্বস্তির। এছাড়াও জায়গা ধরে রেখেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে লাইমলাইটে আশা রোহানতদৌল্লাহ বর্ষণ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-

লিটন দাস (অধিনায়ক), জনসন চার্লস, মাহিদুল ইসলাম অংকন (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মইন আলি, সুনীল নারাইন, রোহানাত দৌল্লা বর্ষণ, মুশফিক হাসান, তানভীর ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ডেভিড মিলার, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X