স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ড প্রোটিয়া নারীর

শাবনিম ইসমাইল। ছবি : সংগৃহীত
শাবনিম ইসমাইল। ছবি : সংগৃহীত

ক্রিকেটে নতুন নতুন রেকর্ড হয় হরহামেশাই। কখনো হয় নিজেকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ড। আবার কখনো সেটি হয় অন্যদের ছাড়িয়ে যাওয়ার। তেমনই এক রেকর্ড নিজের করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল।

নারী ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতিতে বল করার নতুন রেকর্ড গড়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। মঙ্গলবার (৫ মার্চ) ভারতের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নারী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল করেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করা তার বলের গতি ছিল ঘণ্টায় ১৩২ দশমিক ১ কিলোমিটার বা ৮২ দশমিক শূন্য আট মাইল। ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে এই রেকর্ডটি গড়েন তিনি।

তার রেকর্ডগড়া বলে ব্যাট করেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। যদিও বল ব্যাট লাগাতে পারেননি অজি তারকা। সরাসরি ল্যানিংয়ের প্যাডে আঘাত করে। এর আগে নারীদের ক্রিকেটে সর্বোচ্চ গতির বল ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। এবার সেটি টপকে নতুন রেকর্ড গড়লেন প্রোটিয়া এই নারী পেসার।

এ দিকে আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ গতির বলের রেকর্ড রয়েছে শবনিম ইসমাইলের দখলেই। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৮ কিমি গতিতে বল করেছিলেন তিনি। অন্যদিকে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ১২২ কিমি গতিতে বল করার রেকর্ড পেসার জাহানারা আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১০

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১১

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

১৩

হজরত ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান বন্ধ করল ইসরায়েল 

১৪

ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

১৫

বিএলআরআই-এর উদ্যোগ / দেশি মুরগি পালনে নারী উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা অনুষ্ঠান

১৬

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল

১৭

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৮

আবরার ফাহাদের নামে বুয়েটে হল প্রতিষ্ঠার প্রস্তাব করা হবে: শিক্ষামন্ত্রী

১৯

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

২০
X