স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এখন মাহমুদউল্লাহর খেলায় মুগ্ধ হাথুরুসিংহে

মাহমুদউল্লাহ রিয়াদ ও চন্ডিকা হাথুরুসিংহে (ইনসার্টে)। ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ ও চন্ডিকা হাথুরুসিংহে (ইনসার্টে)। ছবি : সংগৃহীত

চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের তিক্ত সম্পর্কের কথা নতুন নয়। গণমাধ্যমের খবর ছিল বাংলাদেশ জাতীয় দলে লঙ্কান কোচের প্রথম মেয়াদের শেষ দিকে মির্ডল অর্ডার এই ব্যাটারকে স্কোয়াডে চাইতেন না। অনেকটা অভিমানে টেস্ট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ওয়ানডে বিশ্বকাপে তার দলভুক্তি নিয়েও অনেক আলোচনায় হয়। অবশেষে জায়গা পান ভারত বিশ্বকাপে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেন ডানহাতি এই অলরাউন্ডার। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। ব্যাট হাতে বেশ সফল ছিলেন তিনি। শিরোপা জয়ী বরিশালের হয়ে ১৩ ইনিংসে করেন ২৩৭ রান। স্ট্রাইক রেটও ছিল নজরকাড়া ১৩৪.৬৬। টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ রিয়াদ অটোচয়েজ বলে উল্লেখ করেন বিসিবিরি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তিনি। খেলেন ৩১ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তৃতীয় টি-টোয়েন্টি আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর খেলা নিয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, সে এখন দারুণ খেলছে। তার দলে ফেরা নিয়ে লঙ্কান এ কোচ বলেন, ‘সে (মাহমুদউল্লাহ) দলের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে। বিপিএলে খেলে দেখিয়েছে সে এখন কতটা ম্যাচিউরড। সে স্বাধীনতা নিয়ে খেলছে। বিশ্বকাপে যখন তাকে দেখলাম, সে খেলা নিয়ে অনেক সতর্ক। সে এখন দারুণ খেলছে।’ এ সময় ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফর্মার জাকের আলী অনিকে নিয়েও কথা বলেন হাথুরুসিংহে। মিডল অর্ডার এই ব্যাটারের মাঝে ফিনিশারের সব গুণ আছে বলে জানান তিনি, ‘সে যেভাবে খেলছে, দারুণ। তাকে আসলে আমার আগে খুব একটা দেখা হয়নি। এই বিপিএলেই প্রথম দেখলাম। সে অনেক শান্ত। বিপিএলেও অনেক শান্ত থেকে ব্যাট করেছে। ৫-৬-৭ নম্বরে যে ব্যাট করে তার মধ্যে এই গুণ থাকা উচিত। এই পজিশনে হাতে সময় কম থাকে, সে যা করেছে দেখে অনেক ভালো লেগেছে। পুরো দলকে সে আত্মবিশ্বাস এনে দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১১

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১২

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৩

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৪

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৫

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৬

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৭

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৮

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৯

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

২০
X