স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:৫৫ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
আইসিসি র‌্যাংকিং

আবারও শীর্ষ দশে সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ম্যাচের দাপুটে জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। সিরিজ হারলেও দারুণ এক সুসংবাদ পেয়েছেন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ বুধবার ওয়ানডে ক্রিকেটর নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতিতে সেরা দশে ঢুকে পড়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।

আফগান সিরিজে বল হাতে ৩ ম্যাচে ৪ উইকেট শিকার করেন সাকিব। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বোলারদের র‌্যাংকিংয়ে ১০ নম্বরে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার।

সাকিব তিন ধাপ উন্নতি করলেও ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে পিছিয়েছেন মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ পিছিয়ে ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান। মিরাজ একধাপ পিছিয়ে ৫৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ২৯ নম্বর অবস্থানে আছেন। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজেলউড তালিকার শীর্ষে রয়েছেন।

ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে তেমন একটা পরিবর্তন আসেনি বাংলাদেশের ব্যাটারদের। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে ১৮ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। আফগানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন লিটন কুমার দাশ। শেষ ম্যাচে ফিফটির সুবাদে তিন ধাপ এগিয়ে ৩৮তম স্থানে আছেন লিটন। এ ছাড়া একধাপ পিছিয়ে ৩৩ নম্বরে আছেন তামিম। একধাপ এগিয়ে ৩৪তম অবস্থানে রয়েছে সাকিব।

টেস্টে ৮৮৩ পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ের শীর্ষে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অ্যাশেজে দুর্দান্ত সেঞ্চুরি করা ট্রাভিস হেড দুই ধাপ এগিয়ে দুই নম্বরে অবস্থান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X