স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র ২০০ টাকায় দেখা যাবে বাঘ-সিংহের লড়াই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নুয়ান তুশারার বোলিং তোপে শেষ টি-২০ তে ২৮ রানে স্বাগতিকদের পরাজয়ের মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। মাত্র গতকালে সিরিজ শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না লিটন-শান্তরা। ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে দুই দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দেখার জন্য দর্শকদের কত টাকা খরচ করতে হবে তা আজ বিজ্ঞপির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ যে উত্তাপ ছাড়িয়েছে ওয়ানডেতেও একই উত্তাপ ছাড়াবে । তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকায় উপভোগ করতে পারবে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে এই সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে আপনাকে খরচ করতে হবে ৫০০ টাকা। আর যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখলে খরচ হবে এক হাজার টাকা।

সবচেয়ে বেশি টাকা গুনতে হবে রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রতিটা ম্যাচ এই দুই স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ১৫০০ টাকা।

আগামী ১২ মার্চ থেকে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ মার্চ। এক দিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ। আর শেষ ওয়ানডের আগে দুই দিন বিরতি। আগামী ১৮ মার্চ মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১০

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১১

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১২

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৩

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৪

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৭

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৮

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১৯

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

২০
X