স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতির ছিনতাই হওয়া লাগেজ উদ্ধার

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা। ছবি : সংগৃহীত

গত ১ মার্চ দেশীয় অস্ত্রের মুখে মিরপুরের স্টেডিয়াম এলাকা থেকে ছিনিয়ে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির লাগেজ ও মোবাইল। অবশেষে মোহাম্মদপুর থেকে ছিনতাই হওয়া সবসামগ্রীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় উন্মোচিত হয় ছিনতাইকারীদের নতুন কৌশলও।

পুলিশ জানায় অভিযোগ পাওয়ার পরপরই ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে সচেষ্ট হন তারা। কয়েক দিনের ধারাবাহিক প্রচেষ্টায় রোববার (১১ মার্চ) রাজধানীর ঢাকা উদ্যান থেকে সঙ্গবদ্ধ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলো নাসির, বিল্লাল ওরফে ফাইটার বিল্লাল এবং সুমন ওরফে ত্যাড়া সুমন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকৃত লাগেজ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা একটি গ্রুপের ছত্রছায়ায় নানা ধরনের অপরাধ সংগঠিত করত। উদ্ধারকৃত লাগেজ শিগগিরই জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানার কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এ ছাড়া এই ছিনতাইয়ের কাজে জড়িতরা ব্যতিক্রম পদ্ধতি অনুসরণ করত বলে জানা গেছে। ধরা পড়ার ভয়ে কিছুদিন পরপর গাড়ির রং পরিবর্তন করত ছিনতাইকারীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১০

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১১

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১২

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৩

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৪

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১৫

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১৬

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৭

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৮

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৯

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

২০
X