স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

এই বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মার্চের ২২ ও ২৬ তারিখ মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসন্ন কোপা আমেরিকার ভেন্যু মার্কিন যুক্তরাষ্ট্রে এল সালভাদর ও কোস্টারিকা দলের বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। পেনসেলভেনিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ও লস অ্যাঞ্জেলসের ইউনাইটেড এয়ারলাইন্স মেমোরিয়াল কলিসিয়ামে হওয়া ম্যাচ দুটির আগে অবশ্য বিশ্বচ্যাম্পিয়নরা বড় ধাক্কা খেয়েছে।

আট বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে বিশ্বের এক নম্বর দলকে।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টিনার এই তালিসমান। রোববারের ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচেও দলে ছিলেন না তিনি।

তার অনুপস্থিতিতেও অবশ্য জয় পেতে সমস্যা হয়নি ফ্লোরিডার দলটির। ডিসি ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে পিংকরা। লুইস সুয়ারেজ করেছেন জোড়া গোল। আগামী ২৪ মার্চ নিউইয়র্ক রেড বুলস ও ৩১ মার্চ নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলতে নামবে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। ঐ সময়ে আর্জেন্টিনা জাতীয় দলও অবস্থান করবে যুক্তরাষ্ট্রে। স্বাভাবিকভাবে চোটের কারণে কোনো ম্যাচই খেলা সম্ভব নয় মেসির।

সংবাদ সম্মেলনে মায়ামি কোচ জেরার্ডো মার্তিনো হাজির হলে দলের জয়ের পাশাপাশি মেসি কবে ফিরবেন সেই প্রসঙ্গও ‍উঠে আসে। যেখানে কোচ ইঙ্গিত দিয়েছেন চলতি মাসে মেসির ফেরার কোনো সম্ভাবনা নেই। সংবাদ সম্মেলনে মার্তিনো বলেন, ‘এটা স্পষ্ট যে আমাদের লক্ষ্য হচ্ছে মেসিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে খেলানো। এর আগে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না।’

কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে আগামী ৩ এপ্রিল মন্টেরির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X