স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে দেখবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ট্রফির ফটোসেশনে দুই দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
ট্রফির ফটোসেশনে দুই দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে এখন রাজ্যের ব্যস্ততা। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর শুক্রবার (২২ মার্চ) সিলেটে মাঠে গড়াবে দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজ। তবে শুধু পুরুষ দল নয় নারী ক্রিকেটেও থাকছে রাজ্যের ব্যস্ততা। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী দল।

বৃহস্পতিবার (২১ মার্চ) অ্যালিসা হিলি-এলিসে পেরিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ মাঠে গড়াবে। মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হচ্ছে। স্বাভাবিকভাবেই দর্শকদের চাওয়া থাকবে ম্যাচটি যাতে তারা সরাসরি টেলিভিশনে দেখতে পারে। তবে এক্ষেত্রে তাদের জন্য থাকছে দুঃসংবাদ।

বহুল আকাঙ্ক্ষিত সিরিজটি বাংলাদেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না।

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারীরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠ মাতাবে অ্যালিসা হিলি-মেগ ল্যানিংরা।

নারী ক্রিকেট হলেও অস্ট্রেলিয়া নারী দলের সফর বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের জন্য বড় ঘটনা। অজি নারীদের এই ট্যুর নিয়ে এরই মধ্যে মোটামুটি সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষ ক্রিকেটারদের মতোই অজি নারীদেরও দেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। এমনকি সিরিজটি ঢাকায় আয়োজন করার কারণে একই সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় দলের সিরিজ থাকায় সেটি নেওয়া হয়েছে ঢাকার বাইরে। পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামে হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজটি।

জানা গেছে, বিসিবি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঢাকায় আয়োজন করতে চেয়েছিল। নিগার সুলতানা জ্যোতিরাও মিরপুরে খেলতে চেয়েছিল। যাতে মাঠে দর্শকদের সমর্থন ভালো পাওয়া যায়। অবশ্য এমন আকাঙ্ক্ষিত সিরিজটি টিভি পর্দায় দেখা যাচ্ছে না। গণমাধ্যমের খবর, দেশের কোনো টিভি চ্যানেল সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনেনি। তবে বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে (ইউটিউব চ্যানেলে) দেখা যাবে খেলা।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X