স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০২:৩৩ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট টেস্টে দুজনের অভিষেক!

মুশফিক হাসান (বাঁয়ে) ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত
মুশফিক হাসান (বাঁয়ে) ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত

দেশের অধিকাংশ শহরের মতো সিলেটের আকাশে মেঘের ঘোনঘাটা। কাজেই উইকেট এবং কন্ডিশন পেসারদের অনুকূলে থাকার সম্ভাবনা বেশি। এই চিন্তা থেকে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের জন্য পেস সমৃদ্ধ একাদশ সাজানোর ভাবনা বাংলাদেশের। এই ভাবনার সঠিক বাস্তবায়ন হলেও অভিষেক হতে পারে দুই পেসারের। এমনতাই ইঙ্গিত দিয়েছে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

যদিও ইনুজির আর অতিরিক্ত ক্রিকেটের কারণে ক্লান্ত পেসাররা। টেস্ট দলে থাকলেও ওয়ানডে সিরিজের পর ছুটি দেওয়া হয় শরীফুল ইসলামকে। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের আগে দলের সঙ্গে করেননি অনুশীলন। তাই তার খেলার সম্ভাবনা নেই বলে মনে করছেন দলের প্রধান কোচ।

শরীফুর ইস্যুতে হাথুরুসিংহে বলেন, ‘শরীফুল ঠিক আছে। সে অনেক বেশি সাদা বলের ক্রিকেট খেলেছে। তাই আমরা তাকে ছুটি দিয়েছি। তার বোলিং করার দরকার নেই। কারণ সে অনেক বোলিং করেছে। সে খেলার জন্য প্রস্তুত।’ কজন পেসার নিয়ে একাদশ গঠন করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে লঙ্কান এই কোচ বলেন, ‘যারা আছে তাদের মধ্যে হয়তো ৩ জন বা ২ জন খেলতে পারে।’

টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাহিদ রানা। আর মুশফির হাসানও রয়েছেন অভিষেকের অপেক্ষায়। এ দুজনের বিষয়ে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘দুজনই বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় খেলোয়াড়। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন। আমরা দেখেছি ওরা কত জোরে বল করতে পারে। দুজনই তরুণ ও শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনেরই শুরুটা ভালো হয়েছে। হ্যাঁ, আমি খুবই রোমাঞ্চিত। দুজনের একজনের এই ম্যাচে খেলার সম্ভাবনা দেখছি, হতে পারে দুজনই খেলবেন।’

সিলেটের কন্ডিশনের চাহিদাও এমনই বলে মনে করেছেন হাথুরুসিংহে, ‘নিউজিল্যান্ড টেস্টের তুলনায় উইকেট কিছুটা ভিন্ন। নিউজিল্যান্ড টেস্টে এত ঘাস ছিল না। এই টেস্টে আছে। আবহাওয়ারও একটা ভূমিকা থাকবে। প্রতিপক্ষ ও কন্ডিশনের এ বিষয়গুলো বিবেচনায় রাখলে এই টেস্টের চ্যালেঞ্জটাকে বড় মনে হবে। তবে নিউজিল্যান্ড সিরিজও চ্যালেঞ্জিং ছিল। আমাদের ওদের হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে।’

আঙুলের চোটের কারণে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। অথচ গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। মুশফিকের না থাকায় আক্ষেপ থাকলেও তারুণদের ওপর আস্থা রাখছেন টাইগারদের হেড কোচ।

তিনি বলেন, ‘মুশির (মুশফিক) অভিজ্ঞতা আমরা মিস করব। এই ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। হৃদয় দলে যোগ দিয়েছে। দুজন তরুণ ব্যাটসম্যান আছে দলে, দিপু (শাহাদাত হোসেন) এবং সাদমান (ইসলাম)। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। আমি তাদের বলব, এই সুযোগগুলো যেন ওরা দু’হাতে লুফে নেয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১০

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১১

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১২

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৩

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৪

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৫

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৭

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৮

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৯

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

২০
X