স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৪:০০ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে সাবেক পিসিবি প্রধান

শাহরিয়ার খান। ছবি : সংগৃহীত
শাহরিয়ার খান। ছবি : সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান। বর্ষীয়ান এই ক্রিকেট কর্তা শনিবার (২৩ মার্চ) ভোরে লাহোরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তান ক্রিকেটের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে বোর্ডের চেয়ারম্যান, বোর্ড পরিচালনা পর্ষদ এবং অন্যান্য কর্মীরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে পিসিবি। পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।’

উল্লেখ্য ২০০৩ থেকে ২০০৬ এবং ২০১৪ থেকে ২০১৭ সাল, দুই মেয়াদে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন শাহরিয়ার।

সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি তার বিবৃতিতে বলেন, ‘সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে পিসিবির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি ভালো প্রশাসক ছিলেন। বোর্ডপ্রধান হিসেবে প্রশংসনীয় ভূমিকার জন্য পাকিস্তান ক্রিকেট তার কাছে চিরকালের ঋণী।’

১৯৩৪ সালের ২৯ মার্চ ভারতের লক্ষ্মৌতে জন্ম নেয়া শাহরিয়ার পাকিস্তানের একজন কূটনীতিবিদও ছিলেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। ইংল্যান্ডে উচ্চশিক্ষা নেয়ার আগে ভারতেই পড়াশোনা করেছিলেন তিনি। দেশভাগের পর পাকিস্তানের করাচিতে স্থায়ী হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১০

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১১

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১২

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৩

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৪

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৫

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৬

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৭

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৮

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৯

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

২০
X