স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং বিপর্যয়ে বড় পরাজয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

বিশ্বা ফার্নান্দোর তিন উইকেট হারের কাছাকাছি নিয়ে গেছে বাংলাদেশকে। ছবি : সংগৃহীত
বিশ্বা ফার্নান্দোর তিন উইকেট হারের কাছাকাছি নিয়ে গেছে বাংলাদেশকে। ছবি : সংগৃহীত

জিততে হলে নিজেদের তো বটেই বিশ্ব রেকর্ডও করতে হত বাংলাদেশের। সফরকারী লঙ্কানদের ছুড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম টার্গেট টপকাতে অতিমানবীয় ক্রিকেট খেলতে হতো টাইগারদের। অতিমানবীয় তো দূরে থাক সাধারণ ক্রিকেটও খেলতে পারল না বাংলাদেশ। ফলে তৃতীয় দিন শেষেই লজ্জাজনক হার চোখ রাঙাচ্ছে।

রোববার (২৪ মার্চ) চায়ের শহর সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে বড় হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশের। ৫১১ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকরা শুরুতেই চরম ব্যাটিং ব্যর্থতায় বড় এক হারের সামনে দাড়িয়ে।

৩৭ রান করতেই বাংলাদেশে পাঁচ ব্যাটার ফিরে গেছেন। পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনই প্যাভিলিয়নে ফেরত যান শূন্য হাতে, এরমধ্যে লিটন দাস হয়েছেন গোল্ডেন ডাক। ৩৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ ৪৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে।

অসম্ভব এই টেস্ট জিততে বাংলাদেশকে এখনও আরও ৪৬৪ রান করতে হবে। হাতে বাকি পাঁচ উইকেট। ৭ রানে অপরাজিত আছেন মুমিনুল, নাইটওয়াচম্যান তাইজুল কাল ব্যাটিংয়ে নামবেন ৬ রান নিয়ে।

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। জয়ের জন্য বাংলাদেশকে বেধে দেওয়া হয় ৫১১ রান। লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। কোনো রান নামের পাশে লেখার আগেই মাহমুদুল হাসান জয় ফেরেন।

তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরেছেন অল্পতেই। ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসা কাসুন রাজিথা শেষ ডেলিভারিতে স্লিপে ক্যাচ বানিয়ে বিদায় করেন বাংলাদেশ অধিনায়ককে (৬)।

এরপর ওপেনার জাকির হাসানের সঙ্গী হন মুমিনুল হক। এই দুইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, তবে দলীয় ৩৬ রানে জাকির প্যাভিলিয়নে ফিরলে ভাঙে জুটি। লাহিরু কুমারাও নিজের প্রথম ওভারে পেয়েছেন উইকেটের দেখা। প্রথম ইনিংসে ৯ করা জাকির এই ইনিংসে অবশ্য করেছেন ১৯ রান।

দুর্দান্ত বিশ্ব ফার্নান্দো ইনিংসের নবম ওভার করতে এসে পেয়েছেন জোড়া উইকেট। শাহাদাত হোসেন দিপু ৩ বল খেলে শূন্য হাতে ফিরলেও লিটন দাস হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। দিপু প্রথম দুই বলেও হয়েছিলেন এজ, তাকে দেখে মনে হচ্ছিল প্রতি বলেই উইকেট হারাচ্ছেন। লিটন দাস এসে প্রথম বলেই হাঁকাতে চেয়েছিলেন বাউন্ডারি, কিন্তু টপ এজ হয়ে ৩০ গজের মধ্যেই ক্যাচ হন অ্যাঞ্জেলো ম্যাথুসের হাতে।

এরপর আরো উইকেট যাওয়ার শঙ্কা থাকলেও নাইটওয়াচ ম্যান তাইজুল ও মুমিনুল পার করেছেন বাকি দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১০

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১১

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১২

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৩

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৫

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৭

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৮

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৯

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

২০
X