স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-তামিম নৈপুণ্যে উড়ে গেল ওমান 

বাংলাদেশের জয়ের পথে ১০৯ রানের জুটি উপহার দেন তামিম-নাঈম। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জয়ের পথে ১০৯ রানের জুটি উপহার দেন তামিম-নাঈম। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে ইমার্জিং এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স। তানজিম হাসান সাকিবের আগুন ঝরানো বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমান ইমার্জিং দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওমানের দেওয়া ১২৭ রানের লক্ষ্যমাত্রা ২০১ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

ওমানের ১২৭ রানের জবাব দিতে নেমে দুই বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ দুর্দান্ত সূচনা এনে দেন। তারা টি-টোয়েন্টি স্টাইলে মাত্র ৮৬ বলে ১০৯ রানের জুটি গড়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে আসেন।

সাজঘরে ফেরার আগে তামিম মাত্র ৪৯ বলে ১১ চার ও ২ ছক্কায় (৬৮) ঝকঝকে ইনিংস উপহার দেন। ওয়ান ডাউনে নামা অধিনায়ক সাইফ হাসান শূন্য করে ফিরে যান সাজঘরে। তবে জাকিরকে সঙ্গে নিয়ে নাঈম শেখ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। নাঈম ৪২ বলে ৭ চারে (৪৭) করে অপরাজিত থাকেন। ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস দুটি উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ওমান ‘এ’ দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান। ডানহাতি পেসার তানজিম সাকিব ৯ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট শিকার করেন। এ ছাড়া স্পিনার রাকিবুল হাসান ও পার্টটাইম স্পিনার মাহমুদুল জয় দুটি করে উইকেট নেন। ওমানের পক্ষে আয়ান খান সর্বোচ্চ (২৬) করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X