শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের মাঝেই বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

আইপিএলের নিলামের মঞ্চ। ছবি : সংগৃহীত
আইপিএলের নিলামের মঞ্চ। ছবি : সংগৃহীত

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। শিরোপা জয়ের লড়াইয়ে ব্যস্ত ১০ দল। এর মধ্যে আগামী আইপিএলের পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

প্রতি তিন বছর পর অনুষ্ঠিত হয় আইপিএলের মেগা নিলাম। প্রায় দিন ধরে চলে এই মেগা নিলাম। এর আগে মাত্র চার ক্রিকেটার রেখে ভেঙে ফেলতে হয় পুরো স্কোয়াড। প্রতিটি দলের বর্তমান স্কোয়াডের বয়স হয়েছে তিন বছর। ফলে চলমান আসরের মাঝেই পরের আসর নিয়ে পরিকল্পনা করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

এমন পরিস্থিতিতে আগামী বছরের মেগা নিলামের আগে একাধিক নতুন পরিকল্পনা করতে যাচ্ছে বিসিসিআই। আইপিএলের অনেক নিয়মের বদলাতে চাইছে বিসিসিআই। এর মধ্যে অন্যতম রিটেইন বা খেলোয়াড় ধরে রাখার নিয়ম।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে বলেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। একই সঙ্গে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে আসন্ন মেগা নিলামে রিটেইন বা খেলোয়াড় ধরে রাখার সংখ্যা বাড়তে পারে।

প্রতিবেদনটিতে এক বিসিসিআই কর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ‘সবকিছু এখন শুরুর স্তরে রয়েছে। বোর্ড লিগকে এগিয়ে নিয়ে যেতে পরামর্শ চাইছে। প্লেয়ারদের ধরে রাখা যেখানে সবথেকে আলোচ্য বিষয়। বেশিরভাগ দল আটজন প্লেয়ার ধরে রাখার পক্ষে।’

আইপিএলের শুরু আসর থেকে মেগা নিলামের আগে মাত্র চারজন ক্রিকেটার ধরে রাখতে পারতো ফ্র্যাঞ্চাইজিগুলো। আর আরটিএম কার্ড দিয়ে নিলাম থেকে ধরে রাখতে পারতো আর একজন ক্রিকেটার। টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে আরও বলেছে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মনে করছে পুরো দল একসঙ্গে বদলে ফেলাটা ক্ষতির। এ ছাড়া দল গঠনের বাজেট বাড়িয়ে ১০০ কোটি টাকার করার পক্ষে মত দিয়েছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১০

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১১

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১২

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৩

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৪

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৫

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১৬

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১৭

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৮

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৯

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

২০
X