স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরের বাইরে হাথুরু-নির্বাচক কমিটির বৈঠক!  

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

বেশ কয়েক দিন ধরেই বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন চলছে জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন টাইগারদের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরিসিংহে। আর নাকি ফিরবেন না বাংলাদেশে। তবে সেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার (২১ এপ্রিল) রাতে বাংলাদেশে ফিরেছেন হাথুরুসিংহে।

দেশে ফিরেই অবশ্য অলস বসে থাকা হচ্ছে না তার। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ততা শুরু হচ্ছে লঙ্কান এই কোচের । পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল ২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখবে। তবে সেই সিরিজের জন্য বিসিবির নির্বাচকরা এখনো দল ঘোষণা করেনি। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপও সামনে। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী পহেলা মের মধ্যে দল ঘোষণা করতে হবে ।

এসব কিছু নিয়ে বিশ্বকাপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সোমবার (২২ এপ্রিল) প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বসবে বিসিবির তিন নির্বাচক। বিসিবির নির্ভারযোগ্য একটি সূত্রের মতে বিকেলে মিরপুরের বাইরে কোথাও অনুষ্ঠিত হবে এই মিটিং।

নিশ্চিত করেই বলা যায় বিশ্বকাপের দল নির্বাচনের জন্যই এমন আলোচনায় বসছেন কোচ-নির্বাচকরা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল দুই একদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে জানা গেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ পাঁচ ম্যাচের হলেও আপাতত প্রথমে তিন টি-টোয়েন্টির দল ঘোষণা করা হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাকি দুই ম্যাচের দল পরবর্তীতে দেয়া হবে। দল ঘোষণা তাড়াতাড়ি দেওয়া হলেও স্কিল ক্যাম্প কবে থেকে সে সিদ্ধান্ত পরে নেবেন কোচ।

জিম্বাবুয়ে সিরিজের দলে অবশ্য বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই। আসন্ন বিশ্বকাপ যারা খেলবেন তাদেরই দেয়া হবে প্রাধান্য। জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে জানান, এ সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল।

জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে নতুন আঙ্গিকে ফিটনেস টেস্ট দিয়েছেন টাইগাররা। হান্নান সরকার জানান, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল। তিনি বলেন, ‘আমরা ফিটনেস টেস্টের ফলাফল দেখলাম। যাদেরকে নিয়ে আমাদের চিন্তা ছিল তারা আদর্শ অবস্থানে রয়েছে। সকলে টানা খেলার মধ্যে রয়েছে। সেগুলোর সঙ্গে যেভাবে মানিয়ে চলা উচিত সেটি তারা করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১০

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১১

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১২

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৩

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৪

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৫

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৬

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৭

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৮

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

২০
X