ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৬:৪২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রোমাঞ্চকর লড়াইয়ে যুবাদের সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগার যুবারা। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগার যুবারা। ছবি : সংগৃহীত

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগার যুবারা।

সোমবার (১৭ জুলাই) সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২১০ রান তুলে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে সেরা বোলার রাব্বি।

জবাবে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। দলের হয়ে ব্যাটিংয়ে সেরা আরিফুল ইসলাম। সর্বোচ্চ ৮১ বলে ৭১ রান আসে তার ব্যাট থেকে।

সকালে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ। বোলারদের দারুণ বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি প্রতিপক্ষ। ৪৯.৪ ওভারে ২১০ রানে অলআউট হয় অতিথিরা। ডেভিড টিগার সর্বোচ্চ ৬৩ রান করেন। তার ৮৯ বলের ইনিংসে বাউন্ডারি ছিল ৩টি।

এ ছাড়া হুয়ান জেমস ৫০ বলে ৩২, রিচার্ড সেলেটসোয়ানে ৪৭ বলে ২৭ ও শেষ দিকে লিয়াম অ্যাল্ডার ৮ বলে ২০ রান করেন। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার রাব্বি। এ ছাড়া দুটি করে উইকেট নেন রোহানাত বর্ষণ, রিজান হোসেন ও রাফি।

২১১ রানের লক্ষ্যে ব্যাটিং করা বাংলাদেশ ৪৮ রানে ২ উইকেট হারালেও ওপেনার আদিল বিন সিদ্দিক ও আরিফুল ইসলামের তৃতীয় উইকেট জুটিতে অনেকটাই এগিয়ে যায় দল। দুজনে যোগ করেন ৮৭ রান। ৭০ বলে ৫৮ রান করা আদিলের উইকেটে ভাঙে সে জুটি। আরিফুল অবশ্য ঠিকই আগলে রাখেন ইনিংস।

২৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৫ রান তুলে ফেলে স্বাগতিকরা। কিন্তু এরপর দ্রুতই ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি।

তবে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও রাফিউজ্জামান রাফি অষ্টম উইকেটে আর কোনো বিপদ হতে দেননি। রাব্বি ১৫ ও রাফি ৭ রানে ছিলেন অপরাজিত। প্রোটিয়াদের পক্ষে লিয়াম অ্যাল্ডার সর্বাধিক ৪টি ও হুয়ান জেমস ৩ উইকেট নেন।

দারুণ জমজমাট ছিল পুরো সিরিজটা। প্রথম ম্যাচ বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকা জেতার পর দ্বিতীয় ম্যাচ জেতে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে প্রোটিয়ারা যুবারা ফের এগিয়ে গেলে চতুর্থ ম্যাচ নিজেদের করে বাংলাদেশ ফের সমতা ফেরায় সিরিজে। শেষ ম্যাচটা তাই অঘোষিত ফাইনালে রূপ নেয়। যেখানে শেষ হাসি বাংলাদেশের যুবাদের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X