স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

লঙ্কান লিগে মুশফিক-তামিম!

তামিম ইকবাল (বাঁয়ে) ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল (বাঁয়ে) ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। চলতি বছর জুলাইয়ে মাঠে গড়াবে এ লিগটির পঞ্চম আসর। এই টুর্নামেন্টের আসন্ন নিলামের জন্য নাম লিখিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার।

দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকালের সঙ্গে নিলামের জন্য নাম দিয়েছেন বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। এ লিগে নিলামে নাম নিবন্ধন করেছেন ২৪ দেশের পাঁচশর বেশি ক্রিকেটার। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এর আগ গত বছর চার বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন এ লিগে। তারা হচ্ছেন সাকিব আল হাসান, লিটন দাস, শরিফুল ইসলাম ও তাওহীদ হৃদয়। জাফনা কিংসের জার্সিতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন হৃদয়। ৬ ইনিংসে ১৩৫ দশমিক নয় ছয় স্ট্রাইক রেটে ১৫৫ রান করেন ডানহাতি এ ব্যাটার।

গল টাইটান্সের হয়ে ১০ ম্যাচ খেলেছেন সাকিব। গত আসরে ব্যাটিংয়ের তুলনায় বল হাতে আলো বেশি ছড়িয়েছেন তিনি। বিশ্ব সেরা অলরাউন্ডারের শিকার ১০ উইকেট। গলে সাকিবের সতীর্থ ছিলেন লিটন। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৩৪ রান। আর কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে খেলেন বাঁহাতি টাইগার পেসার শরীফুল।

আসছে নিলামে বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে আছেন আরও বড় বড় তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, রাসি ফন ডের ডুসেন, রাইলি রুশো, নাসিম শাহ ও রহমানউল্লাহ গুরবাজ। আগামী ১ জুলাই মাঠে গড়ানোর কথা লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। তবে এখন চূড়ান্ত হয়নি নিলামের দিনক্ষণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৩

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৪

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৫

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৬

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের শনাক্তে অভিযান

১৭

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৮

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৯

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

২০
X