স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের উইকেট খেলার অযোগ্য : আইসিসি

নিউইয়র্কের উইকেটে দ্রুত অলআউট হয় আয়ারল্যান্ড। ছবি : সংগৃহীত
নিউইয়র্কের উইকেটে দ্রুত অলআউট হয় আয়ারল্যান্ড। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। কিন্তু নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আয়োজকরা। এই উইকেট যে খেলার অনুপযুক্ত তা স্বীকার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বৃহস্পতিবার (৬ জুন) গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের এমন উপলব্ধির কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বুধবার (৫ জুন) এই স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় আয়ারল্যান্ড। আগে ব্যাট করে মাত্র ৯৬ রানে অলআউট হয় আইরিশরা।

এর রান তাড়া করতে খুব বেশি কষ্ট না হলেও সহজ ছিলো না। অর্ধশতক করার পর অসম বাউন্সের কারণে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপরই নিউইয়র্কের উইকেট নিয়ে অসন্তুষ্টের কথা জানায় ভারত। আনুষ্ঠানিক অভিযোগের কথা শোনা গেলেও তা অস্বীকার করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা।

নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেটের সমস্যা কী? একেবারে নতুন এই স্টেডিয়ামের উইকেট গুলো ড্রপ-ইন পিচ। এই উইকেট গুলো অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তৈরির পর, এখানে শুধু বসানো হয়েছে। যার কারণে এই উইকেট অসম বাউন্স রয়েছে। বিশ্বকাপ উপলক্ষ্যে এমন ফ্লোরিডায় ১০ টি ড্রপ-ইন পিচ বসানো হয়।

আইসিসির বক্তব্য গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইসিসি স্বীকার করে যে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত ব্যবহৃত উইকেটগুলোতে চাহিদামাফিক ম্যাচ খেলা হয়নি। ফলে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। বুধবারের খেলা শেষ হওয়ার পর থেকে সমস্যাগুলো সমাধানের জন্য বিশ্বমানের একটি মাঠ প্রস্তুতকারী দল কাজ করছে। বাকি ম্যাচগুলোতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য তারা কঠোর পরিশ্রম করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X