বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মহারণে টস হেরে ব্যাটিংয়ে ভারত

ভারত-পাকিস্তান ম্যাচের টস। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচের টস। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান দ্বৈরথকে বলা হয় ক্রিকেটের মহাযুদ্ধ। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হচ্ছে এই মহাযুদ্ধ। বৃষ্টিতে আউট ফিল্ড ভেজা থাকায় ৩০ মিনিট পর হয় টস। সেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

রোববার (৯ জুন) নিউইয়র্কে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই দল। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে সহজে হারায় ভারত। আর আমেরিকার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু পাকিস্তানের।

নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের টস হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। উইকেটকিপার ব্যাটার আজম খানের পরিবর্তে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন ইমাদ ওয়াসিম।

আর উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষের অপরিবর্ত একাদশ নিয়ে পাকিস্তানের মুখোমুখি রোহিত শর্মার দল।

দুই দলের একাদশ

ভারতঃ রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরা, অর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ।

পাকিস্তানঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ আমির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X