স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌম্যকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টস। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। এদিকে প্রোটিয়াদের এটি তৃতীয় ম্যাচ। ডি-গ্রুপে দুদলই এখন পর্যন্ত অপরাজিত।

শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডকে হারানোয় এ ম্যাচ জিতলে সুপার এইট নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশের লক্ষ্য এ ম্যাচ জিতে সেরা আটের দৌড়ে অনেকখানি এগিয়ে থাকা।

এ লক্ষ্যে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। টসের সময় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন তার কাছে মনে হচ্ছে এই মাঠে রান তাড়া করা বেশি কঠিন।

এই মাঠে আগেও দুটি ম্যাচ খেলেছে প্রোটিয়ারা। দুই ম্যাচেই রান তাড়া করে জিতেছে তারা। যদিও সেই রান তাড়া করতে বেশ বেগ পেতে হয়।

অন্যদিকে এই প্রথম এ মাঠে খেলতে নেমেছে বাংলাদেশ। যদিও টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন টস জিতলে আগে বোলিং নিতেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

বহুল আলোচিত শূন্যের রেকর্ড গড়া সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলী অনিক। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা।

দুই দলের একাদশ

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া ও ওটনিল বার্টম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১০

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১১

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১২

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৩

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৪

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৫

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৬

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৭

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৮

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৯

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

২০
X