স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৮:৪৯ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-তাসকিনে বিধ্বস্ত প্রোটিয়া টপ অর্ডার

সাকিব-তাসকিনে বিধ্বস্ত প্রোটিয়া টপ অর্ডার

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। এরই মধ্যে দুই ওপেনারসহ প্রোটিয়াদের ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

রিজা হেনড্রিকস দিয়ে শুরু সাকিবের আঘাত। ডানহাতি এই ওপেনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। দলীয় ১৯ রানে দ্বিতীয় উইকেট হারায় প্রোটিয়ারা। ১১ বলে ১৮ রান করা কুইন্টন ডি কককে বোল্ড করেন ডানহাতি এই পেসার।

এরপর দক্ষিণ আফ্রিকার শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষের অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করেন বাংলাদেশের সহ-অধিনায়ক। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের সেই চাপ আরও বাড়ান সাকিব। তার বলে কাভারে ট্রিস্টান স্টাবসের ক্যাচ লুখে নেন সাকিব আল হাসান। চতুর্থবারের মতো ২৩ বা এর কম রানে চার উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। এদিকে প্রোটিয়াদের এটি তৃতীয় ম্যাচ। ডি-গ্রুপে দুদলই এখন পর্যন্ত অপরাজিত।

শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডকে হারানোয় এ ম্যাচ জিতলে সুপার এইট নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশের লক্ষ্য এ ম্যাচ জিতে সেরা আটের দৌড়ে অনেকখানি এগিয়ে থাকা।

এ লক্ষ্যে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। টসের সময় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন তার কাছে মনে হচ্ছে এই মাঠে রান তাড়া করা বেশি কঠিন।

এই মাঠে আগেও দুটি ম্যাচ খেলেছে প্রোটিয়ারা। দুই ম্যাচেই রান তাড়া করে জিতেছে তারা। যদিও সেই রান তাড়া করতে বেশ বেগ পেতে হয়।

অন্যদিকে এই প্রথম এ মাঠে খেলতে নেমেছে বাংলাদেশ। যদিও টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন টস জিতলে আগে বোলিং নিতেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

বহুল আলোচিত শূন্যের রেকর্ড গড়া সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলী অনিক। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X