স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:২৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ঠিক সেভাবে খারাপ যাচ্ছে না। ইতোমধ্যে ২টি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় এবং অপরটিতে পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি তে বাংলাদেশের সামনে এখনও রয়েছে দুটি ম্যাচ। পারফরম্যান্সে উন্নতি এনে থাকলে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারানোর পর এবার প্রোটিয়াদের বিপক্ষে হেরে গেছে টাইগাররা। দুই ম্যাচে খেলে সুপার এইটে ওঠার লড়াইয়ে বেশ ভালো ভাবেই আছে সাাকিব-শান্তরা। তবে আজকের ম্যাচ দক্ষিণ আফ্রিকার জয়ে ডি গ্রুপ থেকে তারা সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে। এখন বাকি একটি স্থানের জন্য লড়াই বাকি দেশগুলোর। সেখানে সুবিধাজনক অবস্থানে আছে টাইগাররা।

টাইগারদের জন্য সুপার এইটে ওঠার রাস্তাটা সোজাসাপটা। ডি গ্রুপের কঠিন দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ শেষ হওয়ায় গ্রুপের বাকি দুই সদস্য নেপাল ও নেদারল্যান্ডসকে হারাতে হবে। দুটি ম্যাচ জিতলে সরাসরি সুপার এইটে যাবে টাইগাররা। তবে যদি শান্তরা একটি ম্যাচ হারে তাহলে অনেক যদি কিন্তুর দিকে তাকিয়ে থাকতে হবে।

যদি দুর্ভাগ্যবসত বাংলাদেশ বাকি দুই ম্যাচের একটিতে পরাজিত হয় আর শ্রীলঙ্কা তাদের হাতের দুটি ম্যাচের দুটিই জিতে নেয় তাহলে টাইগারদের তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে। সেদিক থেকে অবশ্য অতটা খারাপ অবস্থায় নেই নাজমুল হোসেন শান্তর দল।

তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না সমীকরণের মারপ্যাচে পড়তে । হাতে থাকা দুই ম্যাচের দুটি জিতেই গ্রুপ ডির দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১০

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১১

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১২

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৪

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৫

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৬

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৭

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৮

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৯

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

২০
X