স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:০৪ এএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে পরিত্যক্ত লঙ্কানদের ম্যাচ 

বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কা ও নেপালের ম‍্যাচ। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কা ও নেপালের ম‍্যাচ। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কা নিয়েই নেপালের বিপক্ষে নামার কথা ছিল এশিয়ার দেশ শ্রীলঙ্কার। বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কোনো উপায় ছিল না ওয়ানিন্দু হাসারাঙ্গার দলের সামনে। ফ্লোরিডার ফোর্ট লডারহিলে শুধু জয় নয় বড় ব্যবধানে জয় দরকার ছিল লঙ্কানদের। তবে জয় তো দূরের কথা মাঠেই নামতে পারেনি আসরের দু’বারের চ্যাম্পিয়নরা।

বুধবার (১২ জুন) বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে গ্রুপ ডির শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার ম্যাচ। ফলে প্রথম দুই ম্যাচ হারা শ্রীলঙ্কাকে এবার নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো। যেখানে তাদের দরকার ছিল পূর্ণাঙ্গ পয়েন্ট। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইটে ওঠার আশা এখন সুঁতোয় ঝুলছে মেন্ডিস-পাথিরানাদের।

তবে শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে থাকলেও দক্ষিণ আফ্রিকার জন্য এই এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লাভ হয়েছে। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সুপার এইটে উঠেছে এইডেন মারক্রামের দল।

লডারহিলে আকস্মিক বৃষ্টিতে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ একদমই মাঠে গড়ায়নি। টানা বৃষ্টির কারণে টস পর্যন্ত করতে পারিনি আম্পায়াররা। ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু লডারহিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় অবশ্য ম্যাচ বাতিল করার জন্য নেওয়া সময়ের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘ডি’ গ্রুপে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ হয়ে দাঁড়িয়েছে এক প্রকার নকআউটে। এই ম্যাচে জয়ী দল সুপার এইটের লড়াইয়ে এগিয়ে থাকবে। দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্টে দুই দল সমান হলেও নেট রান রেটে খানিকটা এগিয়ে বাংলাদেশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X