স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১০:৫৬ এএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

নেপালকে হারানোর পর যা বললেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ড করে নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার (১৭ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারায় টাইগাররা। এমনিতেই বাংলাদেশে আজ মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তাই এরকম দিনে টাইগারদের জয়ে বাঙ্গালীদের ঈদ আনন্দ দিগুণ হয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন ম্যাচ জয়ে তাদের খুশির কথা।

কিংস্টনে অবশ্য ম্যাচটি সহজে জিততে পারেনি বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ১০৬ রানেই থামে টাইগারদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। জবাবে বাংলাদেশের বোলারদের দাপটে ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অলআউট হয় নেপাল।

ম্যাচ শেষে ব্রডকাস্টার চ্যানেলকে শান্ত বলেন, ‘আমাদের এই রাউন্ডের খেলায় আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুব খুশি। আশা করি আমাদের এরকম বোলিং পারফরম্যান্স সামনের ম্যাচগুলোতেও বজায় থাকবে। এমন না যে আমরা খুব বেশি রান করছি তবে আমরা বিশ্বাস রাখছি যে আমরা জিততে পারব। ম্যাচে আমরা যেভাবে বোলিং করেছি, আমরা জানতাম উইকেট নিতে পারব এবং এই রানেও জিততে পারব।’

শান্ত ম্যাচে ফিল্ডারদেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘ফিল্ডাররাও ভালো করেছে। আমাদের সবকিছুই ঠিক হয়েছে, পেস বোলাররা সত্যিই দারুণ করেছে। এই ফরম্যাটে বোলিং খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তারা এমনই থাকবে। এই ধরনের টুর্নামেন্টে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আমরা এটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারব।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১০

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৩

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৪

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১৫

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১৬

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৮

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৯

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

২০
X