স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৩:০৫ এএম
অনলাইন সংস্করণ

ফার্গুসনের রেকর্ডের দিনে কিউইদের সান্ত্বনার জয়

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে কেইন উইলিয়ামসনের দল। ছবি : সংগৃহীত
পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে কেইন উইলিয়ামসনের দল। ছবি : সংগৃহীত

গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালি ও ফাইনালে খেলা নিউজিল্যান্ড ক্রিকেট দলের এবারের বিশ্বকাপ মিশন ভালো যায়নি। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কিউইরা ।

তবে বিদায় নিয়ে দেশে ফেরার আগে নিজেদের শেষ ম্যাচে আইসিসির সহযোগী দেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে হেসে খেলে জয় তুলে নিয়েছে কেইন উইলিয়ামসনের দল।

সোমবার (১৭ জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে বোলিং করে পাপুয়া নিউগিনিকে ৭৮ রানে অল আউট করে কিউই পেসাররা। ছোট্ট এই টার্গেট ৭ উইকেট ও ৪৬ বল হাতে রেখেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড। এই জয়ে অবশ্য কিউই কিংবদন্তি পেসার ট্রেন্ট বোল্টকে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় দিতে পারল নিউজিল্যান্ড ।

অবশ্য ছোট লক্ষ্য করতে নেমে শুরুতে অবশ্য দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা ওপেনার ফিন অ্যালেন আউট হন ইনিংসের দ্বিতীয় বলেই । তিনে ব্যাটিংয়ে আসা রচিন রবীন্দ্রও টিকেননি।

তবে রাচিন ও আলেন আউট হলেও জয় পেতে কষ্ট হয়নি কিউইদেএ। অধিনায়ক উইলিয়ামসন ও আরেক ওপেনার কনওয়ে মিলে বাকি রাস্তাটুকু সহজেই পাড়ি দেন ।

কনওয়ে ৩২ বলে ৩৫ রান করে ফিরে গেলেও ড্যারেল মিচেলকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। কিউই অধিনায়ক ১৭ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন। আর মিচেল ছিলেন ১২ বলে ১৯ রানে অপরাজিত। পাপুয়া নিউগিনির হয়ে ২.২ ওভারে ৪ রানে ২ উইকেট নিয়েছেন কাবুয়া মোরিয়া।

এর আগে কিউই পেসার লকি ফার্গুসনের ইতিহাস গড়া বোলিংয়ের দিন মাত্র ৭৮ রানেই অলআউট হয়ে যায় পিএনজি। চার ওভারের সবকটিতে মেডেন দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান ফার্গুসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১০

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১১

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৪

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৫

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৮

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৯

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X