স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১২:১২ এএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০১:৫১ এএম
অনলাইন সংস্করণ

আফগানদের হারিয়ে সুপার এইটে শুভ সূচনা ভারতের

আফগানরা দাড়াতেই পারেনি ভারতের বোলারদের সামনে। ছবি : সংগৃহীত
আফগানরা দাড়াতেই পারেনি ভারতের বোলারদের সামনে। ছবি : সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মতো ক্রিকেট শক্তিকে হারিয়ে ভালো কিছুর বার্তাই দিচ্ছিল আফগানিস্তান ক্রিকেট দল। অনেক বিশেষজ্ঞরা তাদেরকে সেমিফাইনালে যাওয়ার জন্য শক্ত প্রতিপক্ষই ভাবছিল। তবে সুপার এইটের প্রথম ম্যাচে ক্রিকেটের সবচেয়ে বড় পরাশক্তি ভারতের কাছে পাত্তাই পেল না আফগানরা। ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ১৩৪ রানেই থেমেছে রশীদ-নবীরা। ফলে বড় হার দিয়েই সুপার এইট শুরু করলো আফগানরা।

বৃ্হস্পতিবার (২০ জুন) বার্বাডোসের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। জবাবে ভারতের বোলিং আক্রমণের সামনে পড়ে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় আফগানরা। টিম ইন্ডিয়ার পক্ষে বোলিংয়ে নেতৃত্ব দেন জাসপ্রীত বুমরাহ। মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নেন তিনি।

১৮২ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি আফগানদের। পাওয়ার প্লেতে বুমরাহর বোলিং তোপে ২৩ রানে ৩ উইকেট হারায় আফগানরা।

মিডল অর্ডার আফগানদের ম্যাচে ফেরানোর চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। আফগানদের কেউই বলার মতো রান করতে পারেনি। ফলে বর্তমান টি-টোয়েন্টির প্রেক্ষাপটে মোটামুটি লক্ষ্য হলেও বার্বাডোসের পিচে তাই হয়ে যায় অনেক বড়।

দলের সংগ্রহ একশ পেরোতেই ছয় উইকেট হারায় আফগানরা। শেষদিকে মোহাম্মদ নবীর ১৪ বলে ১৪ ও নুর আহমেদের ১৮ বলে ১২ রানে কেবল হারের ব্যবধান কমে।

ভারতের হয়ে বরাবরের মতো দুর্দান্ত ছিলেন জাসপ্রিত বুমরাহ। ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ১ মেডেনসহ ৩ উইকেট তুলে নেন তিনি। ৩ উইকেট নিলেও ৩৬ রান খরচ দেন আর্শদীপ সিং।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছিল ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন সুর্যকুমার যাদব। রশীদ ও ফজলহক ফারুকি আফগানদের হয়ে নেন ৩টি করে উইকেট।

ভারত আগামী ২২ জুন বাংলাদেশের বিপক্ষে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X