স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৩:১৩ এএম
অনলাইন সংস্করণ

নারী এশিয়া কাপের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা 

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে বৈশ্বিক আসরে দেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। পুরুষদলের আসর যদিও শেষের পথে তবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা কিন্তু শেষ হচ্ছে না। শীঘ্রই শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। এশিয়ার নারী ক্রিকেট দলগুলোর শ্রেষ্টত্বের আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৩ জুন) বিসিবি এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী মাসের মাঝামাঝিতে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়াও দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন জাহানারা আলম ও রুমানা আহমেদ।

এবারের এশিয়া কাপে দলসংখ্যা বেড়ে হয়েছে আটটি। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

নারী এশিয়া কাপের এবারের আসর শুরু হবে আগামী ১৯ জুলাই এবং শেষ হবে ২৮ জুলাই।

এশিয়া কাপের জন্য বাংলাদেশের নারী ক্রিকেট দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবাকে হত্যা করে আল কায়েদা, ভাই অপহৃত, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X