কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৭:৩২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বেতন বাড়ানোর দাবিতে চুক্তি সাক্ষরে অস্বীকৃতি বাবর-রিজওয়ানদের

পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম-মোহাম্মাদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম-মোহাম্মাদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আসন্ন ২০২৩-২৪ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি সাক্ষর করেনি বাবর আজম-শাহিন আফ্রিদিরা। পিসিবির ক্রিকেট ব্যবস্থাপনায় পরিবর্তনের কারণে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের চুক্তি সাক্ষর হতে বিলম্ব হচ্ছে।

পাকিস্তান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেট বোর্ড বাবর আজমদের সঙ্গে এক মাস চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে খেলোয়াড়রা চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের কাছে বেতন বৃদ্ধি, বিমা সুবিধা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণ নীতিমালা এবং লভ্যাংশ বণ্টন নিয়ে আলোচনার জন্য একটি তালিকা পাঠিয়েছেন।

পিসিবির নতুন চুক্তিতে যে পরিমাণ বেতন বাড়ানো হয়েছে তাতে অবশ্য খুশি নন ক্রিকেটাররা। তাদের দাবি পুরো কেন্দ্রীয় চুক্তি নতুন করে ঢেলে সাজানো হোক। নাজাম শেঠির নেতৃত্বাধীন ব্যবস্থাপনা কমিটি কেন্দ্রীয় খেলোয়াড়দের শতকরা ৪৫ ভাগ বেতন বাড়ানোর সুপারিশ করে যান। যা মানতে অস্বীকৃতি জানায় ক্রিকেটারা।

২০২২-২৩ কেন্দ্রীয় চুক্তিতে পূর্বের চেয়ে শতকারা ১০ ভাগ ম্যাচ ফি বাড়ায় পিসিবি। এ ছাড়া চুক্তিবদ্ধ ক্রিকেটাররা টেস্টে ৫০ হাজার, ওয়ানডেতে ২৫ হাজার এবং টি–টোয়েন্টিতে ১৫ হাজার রুপি ম্যাচ ফি হিসেবে পেতো বাবর আজমরা। সর্বোচ্চ ১২ লাখ ৫০ হাজার রুপি মাসিক বেতন পেতেন ‘এ’ ক্যাটাগরির বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও রিজওয়ান। বাকিদের আনুপাতিক হারে বেতন বাড়ায় পিসিবি।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেটপাকিস্তান জানায়, নতুন চুক্তিতে বেতন বৃদ্ধি সঙ্গে পরিবারের জন্য স্বাস্থ্য বিমা ও শিক্ষাবিষয়ক নীতির সংযোজন চান বাবর-রিজওয়ানরা। মারাত্মক ইন্জুরিতে পড়ে ক্যারিয়ার শেষ হলেও পর্যাপ্ত সহায়তা দেয় না পিসিবি। আবার আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা থেকে পিসিবির আয়ের একটি অংশও চান ক্রিকেটাররা।

বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় অংশগ্রহণের অনাপত্তিপত্র দ্রুত সময়ের মধ্যে দেয়ার দাবি ক্রিকেটারদের। সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি লিগে প্রতি খেলোয়াড়দের জন্য ২৫ হাজার ডলার চেয়েছে পিসিবি। এ বিষয়ে সহজ নীতিমালার দাবি জানায় বাবররা।

বর্তমানে দেশের বাইরে খেলতে যেতে প্রথমে প্রধান কোচের অনুমতি পেতে হয়। এরপর আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক বোর্ড পরিচালকের অনুমোদন দরকার হয়। যা অনেক দীর্ঘ প্রক্রিয়া। ফ্র্যাঞ্চাইজি লিগে না যেতে দিলে প্রত্যেক ক্রিকেটারকে আর্থিক ক্ষতিপূরণ চালুর দাবি তুলেছে খেলোয়াড়রা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X