মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৮:১৬ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পেকে প্যারিসে রাখতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

ফরাসি প্রেসিডেন্টের হাত থেকে সেরা গোলদাতার পুরস্কার নিচ্ছেন এমবাপ্পে। ছবি : সংগৃহীত
ফরাসি প্রেসিডেন্টের হাত থেকে সেরা গোলদাতার পুরস্কার নিচ্ছেন এমবাপ্পে। ছবি : সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের চুক্তির মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। চুক্তি শেষের পর আর পিএসজিতে থাকতে চান না ফুটবলবিশ্বের এই পরবর্তী তারকা। চিঠি দিয়ে এ কথা জানানোয় ক্ষেপে যান ক্লাবটির কর্তারা। পিএসজি কর্তৃপক্ষ ফরাসি তারকাকে বিক্রি করে দিতে চায়। পরিস্থিতি এমন যে, এমবাপ্পের পিএসজি সম্পর্ক কিছুদিনের মধ্যে শেষও হয়ে যেতে পারে।

তবে এমবাপ্পের দলবদলের ঘটনায় আবার দৃশ্যপটে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ২০২২-এর জুনে যখন এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়া প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন, তখন মাখোঁ পিএসজিতে থেকে যেতে অনুরোধ করেন। ফ্রান্সের রাষ্ট্রপ্রধান আবারও একই ভূমিকা পালনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, এমবাপ্পেকে তিনি প্যারিসে রাখার চেষ্টা করে যাবেন।

‘স্বপ্নের ক্লাব’ রিয়াল মাদ্রিদের প্রস্তাব নাকচ করে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করেন এমবাপ্পে। ফরাসি স্ট্রাইকারের চুক্তির মেয়াদ দুই বছরের। সঙ্গে চাইলে আরও এক বছর মেয়াদ বাড়ানো যাবে। তবে এমবাপ্পের তা ক্লাব কর্তৃপক্ষকে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে জানাতে হবে। কয়েক দিন আগে এমবাপ্পে ক্লাব কর্তৃপক্ষকে চিঠি লিখে জানান, সুযোগ থাকলেও বাড়তি এক বছর তিনি পিএসজিতে থাকবেন না। ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন।

এমবাপ্পের এই চিঠির পর নড়েচড়ে বসে পিএসজি। চুক্তি শেষ করে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে গেলে পিএসজি এমবাপ্পের দলবদল বাবদ কিছুই পাবে না। ফুটবলবিশ্বের অন্যতম প্রতিভাবান এই খেলোয়াড়কে বরং এ বছর ছেড়ে দিলে বিক্রি বাবদ বিশাল অঙ্কের অর্থ পাওয়া যাবে। এ পরিস্থিতিতে পিএসজি সমর্থকদের আশার কথা শোনালেন ফরাসি প্রেসিডেন্ট।

এএফপির খবরে বলা হয়, বুধবার প্যারিসে ভাইভাটেক শোর সাইডলাইনে এমবাপ্পেকে নিয়ে মাখোঁকে প্রশ্ন করে বসেন এক পিএসজি সমর্থক। দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘এ বিষয়ে বিশেষ আমার কিছু জানা নেই। তবে আমি তাকে ধরে রাখতে চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X