স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচে নাটকীয় মোড়! আরসিবি নাকি গুজরাট — কে যাবে কোয়ালিফায়ারে?

বেঙ্গালুরু ও গুজরাটের মধ্যে কে যাবে কোয়ালিফায়ারে? । ছবি : সংগৃহীত
বেঙ্গালুরু ও গুজরাটের মধ্যে কে যাবে কোয়ালিফায়ারে? । ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর লিগ পর্ব শেষের পথে, কিন্তু উত্তেজনার পারদ ছুঁয়েছে চূড়ায়। পাঞ্জাব কিংস সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফে শীর্ষ দুই নিশ্চিত করে ফেলেছে। তবে দ্বিতীয় দল হিসেবে কে যাবে কোয়ালিফায়ার-১ খেলতে—তা নির্ভর করছে মঙ্গলবারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বনাম লক্ষ্নৌ সুপার জায়ান্টস (এলএসজি) ম্যাচের ফলের ওপর।

আরসিবি: ভাগ্য নিজেদের হাতে

বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আরসিবির সামনে সোজাসাপ্টা সমীকরণ। ম্যাচ জিতলেই তারা চলে যাবে শীর্ষ দুইয়ে, কোয়ালিফায়ার-১ এ খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। তবে যদি তারা পাঞ্জাবকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে সরাতে চায়, তবে জিততে হবে উল্লেখযোগ্য ব্যবধানে—

উদাহরণস্বরূপ:

২০০ রান করে জিততে হবে ৩৪ রানে

অথবা

২০০ রান তাড়া করে জিততে হবে ২১ বল হাতে রেখে।

হেরে গেলে তারা সরাসরি নেমে যাবে তিন নম্বরে এবং খেলতে হবে এলিমিনেটর ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ মে মুল্লানপুরে।

গুজরাট টাইটানস: শুধু অপেক্ষা ও প্রার্থনা

১৮ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটানস আপাতত দ্বিতীয় স্থানে। তাদের আর কোনো ম্যাচ বাকি নেই। এখন তারা তাকিয়ে আছে এলএসজি-র দিকে। যদি এলএসজি জেতে, তাহলে গুজরাট রয়ে যাবে দ্বিতীয় স্থানে এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে কোয়ালিফায়ার-১ খেলবে।

কিন্তু আরসিবি জিতে গেলে, গুজরাট নেমে যাবে তিন নম্বরে এবং তাদের মোকাবিলা করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে এলিমিনেটরে।

প্লে-অফ চিত্র (এখন পর্যন্ত নিশ্চিত)

  • কোয়ালিফায়ার-১ (২৯ মুল্লানপুর): পাঞ্জাব কিংস বনাম আরসিবি/গুজরাট
  • এলিমিনেটর (৩০ মে, মুল্লানপুর): মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট/আরসিবি
  • কোয়ালিফায়ার-২ (১ জুন, আহমেদাবাদ): কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল বনাম এলিমিনেটর জয়ী
  • ফাইনাল (৪ জুন, আহমেদাবাদ): কোয়ালিফায়ার-১ জয়ী বনাম কোয়ালিফায়ার-২ জয়ী

মঙ্গলবারের ম্যাচটি শুধুই লিগ পর্বের একটি ম্যাচ নয়, এটি কার্যত একটি 'ডু অর ডাই' লড়াই।

গুজরাট টাইটানস প্রার্থনা করছে এলএসজির জয়ের জন্য।

আরসিবি চাইছে বড় ব্যবধানে জিতে প্রথম দুইয়ে জায়গা পাকা করতে। মুম্বাই ইন্ডিয়ান্স নিশ্চিন্তে অপেক্ষায়, তাদের প্রতিপক্ষ কে হয় তা দেখার।

শেষ ম্যাচেই লিগ টেবিল ও প্লে-অফ চিত্র পুরোপুরি পাল্টে যেতে পারে। ক্রিকেটপ্রেমীদের জন্য মঙ্গলবারের রাত হতে চলেছে রোমাঞ্চে ভরা এক মহারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X