স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

একই দিনে ইউরোপ কাঁপালেন আর্জেন্টিনার দুই ম্যাক আলিস্টার ভাই!

দুই ভাই কেভিন ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ছবি : সংগৃহীত
দুই ভাই কেভিন ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ছবি : সংগৃহীত

যেন সিনেমার চিত্রনাট্য! একদিনেই ইউরোপের দুই ভিন্ন প্রান্তে লিগ শিরোপা উঁচিয়ে ধরলেন আর্জেন্টিনার দুই ভাই—আলেক্সিস ও কেভিন ম্যাক অ্যালিস্টার! কেউ খেললেন না, তবু ছিলেন গল্পের কেন্দ্রে। এক ভাইয়ের হাতে ইংলিশ প্রিমিয়ার লিগ, অন্যজনের হাতে বেলজিয়ান প্রো লিগের ৯০ বছরের অপেক্ষার অবসান!

রোববারের সেই ঐতিহাসিক বিকেলে, অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ শিরোপা হাতে পেলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। যদিও ইনজুরি এড়াতে তিনি লিভারপুলের শেষ ম্যাচে মাঠে নামেননি, তবুও মৌসুমজুড়ে ক্লাবের সাফল্যের অন্যতম স্তম্ভ ছিলেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।

একই সময়ে, ইউরোপের আরেকপ্রান্তে বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-জিলোয়াজ দলের হয়ে ইতিহাস লিখলেন বড় ভাই কেভিন। যদিও নিষেধাজ্ঞার কারণে মাঠে ছিলেন না, তবে গেন্টের বিপক্ষে ৩-১ গোলের জয়ে ১৯৩৫ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তোলে তার দল।

আলেক্সিসকে নিয়ে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘ওর মধ্যে একটা আর্জেন্টাইন মানসিকতা আছে—কখনো হার মানে না। কিন্তু ছোট ইনজুরি নিয়ে ঝুঁকি নেওয়ার দরকার নেই।’

অন্যদিকে, কেভিনকে বেলজিয়ান সংবাদমাধ্যম Het Nieuwsblad বর্ণনা করেছে ‘একজন সৈনিক’ হিসেবে, যে মাস্ক পরে, ব্যান্ডেজ বেঁধে, হাঁটুতে টেপ লাগিয়ে খেলেছেন সাম্প্রতিক ম্যাচগুলোতে।

শুধু আলেক্সিস আর কেভিনই নয়, এই ফুটবল পরিবারে আছেন আরও একজন—ফ্রান্সিস ম্যাক অ্যালিস্টার, যিনি বর্তমানে খেলছেন আর্জেন্টিনার শীর্ষ লিগে ইনসিতুতো’র হয়ে। তিন ভাইয়ের শুরু হয়েছিল একসঙ্গে আর্জেন্টিনোস জুনিয়র্সে, ২০১৭ সালে একসঙ্গে মাঠেও নামেন।

তাদের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারও ছিলেন জাতীয় দলের জার্সিধারী, খেলেছেন বোকা জুনিয়র্সে এবং জিতেছেন ১৯৯২ সালের লিগ শিরোপা।

একই দিনে দুই ভাইয়ের ইউরোপ জয়? ফুটবলের রূপকথায় এমন অধ্যায় খুব কমই লেখা হয়। আর সেটা যদি হয় আর্জেন্টিনার এক পরিবারের হাত ধরে—তাহলে তো সেটা শুধু ইতিহাস নয়, গর্বের গল্পও বটে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X