স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার চীন সফরও বাতিল করল আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত

অক্টোবরে চীন সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত পরিকল্পনায় পরিবর্তন আনল আর্জেন্টিনা। নতুন ঠিকানায় তারা ফিরছে পরিচিত মাটিতে—যুক্তরাষ্ট্রে, যেখানে তারা মুখোমুখি হবে লাতিন প্রতিদ্বন্দ্বী মেক্সিকোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিকাগোর সোলজার ফিল্ডে আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সেই স্মরণীয় ম্যাচের পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তখন লুসাইল স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র গুরুত্বপূর্ণ লড়াইয়ে দুর্দান্ত এক গোল করে দলকে জয়ের পথে রেখেছিলেন লিওনেল মেসি। পরে এনজো ফার্নান্দেজের গোলে নিশ্চিত হয় ২-০ ব্যবধানের জয়, যা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রূপকথার সূচনা হয়েছিল বলে মনে করেন অনেকেই।

সেই ম্যাচের রেশ আজও ভক্তদের মনে তাজা। আর এবার যুক্তরাষ্ট্রে, ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশেই আবার দেখা হচ্ছে আলবিসেলেস্তেদের সঙ্গে এল ত্রির।

বিশ্বকাপ বাছাই শেষ হওয়ার পর অক্টোবরের ফিফা উইন্ডোতেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কোয়ালিফায়ার্স শেষ করে এটাই তাদের প্রথম সফর। তাই স্বাভাবিকভাবেই এই প্রীতি ম্যাচকে আগামী বিশ্বকাপের প্রস্তুতির সূচনা হিসেবেই দেখা হচ্ছে।

শুধু মেক্সিকো নয়, যুক্তরাষ্ট্র সফরে আরও একটি ম্যাচের সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। সেটি অনুষ্ঠিত হতে পারে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুও এটিই।

অবশ্য দলের অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন—এই ম্যাচে কি দেখা যাবে লিওনেল মেসিকে? চোট কাটিয়ে সদ্যই জাতীয় দলে ফিরেছেন তিনি। তবে ফর্মে থাকলে ও সুস্থ থাকলে যুক্তরাষ্ট্র সফরে তাকে দেখার আশাই করছেন আর্জেন্টাইন সমর্থকরা।

প্রীতি ম্যাচ হলেও প্রতিপক্ষ মেক্সিকো মানেই আলাদা উত্তাপ। আর যুক্তরাষ্ট্রের মাটিতে—যেখানে দুই দলেরই বিপুল সমর্থক গোষ্ঠী রয়েছে—এই লড়াই নিঃসন্দেহে হবে জমজমাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা শ্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X