সদর (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘাটে নোঙ্গর করে আছে ফেরি ক্যামেলিয়া। ছবি : কালবেলা
ঘাটে নোঙ্গর করে আছে ফেরি ক্যামেলিয়া। ছবি : কালবেলা

রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই ঘাটে অন্তত ৫০টিরও বেশি যানবাহন আটকা পড়ে আছে। সোমবার (১১ আগস্ট) সকাল থেকে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ রুটে নিম্নমানের মাত্র দুটি ফেরি চলাচল করে। এর মধ্যে ‘করবী’ ফেরিটি কিছুদিন আগে থেকেই স্রোতের কারণে বন্ধ রয়েছে এবং ঘাটে নোঙর করা আছে। অন্য ফেরি ‘ক্যামেলিয়া’ এতদিন চললেও আজ সকালে তীব্র স্রোতের কারণে মাঝনদী থেকে ফিরে আসে এবং তারপর থেকে আর ফেরি চলাচল সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা আজমুল মন্ডল বলেন, আজ সকালে ফেরি ক্যামেলিয়া গাড়ি নিয়ে ধাওয়াপাড়া থেকে ছেড়ে যায়, কিন্তু তীব্র স্রোতের কারণে মাঝনদী থেকে ফিরে আসে। এরপর থেকে আর ফেরি না থাকায় ঘাট বন্ধ হয়ে যায়।

ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল ইসলাম বলেন, নদীর তীব্র স্রোতের কারণে রুটের দুটি ফেরি চলতে পারছে না। তবে আরিচা ঘাট থেকে ‘গৌরী’ নামে একটি ফেরি রওনা দিয়েছে, সেটি পৌঁছলে পুনরায় স্বাভাবিক চলাচল শুরু হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X