কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি ছেড়ে পালায় কিশোরী, ভারতে ২০০ লোকের ধর্ষণের শিকার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ এক মানব পাচার ও যৌন নির্যাতনের ঘটনায় ১২ বছরের এক বাংলাদেশি শিশু উদ্ধার হয়েছে। অভিযোগ অনুযায়ী, রাজ্যের নাইগাঁও এলাকায় একটি পতিতাবৃত্তি চক্রের হাতে তিন মাস ধরে বন্দি ছিল শিশুটি। এ সময় ২০০ জনেরও বেশি পুরুষের যৌন নির্যাতনের শিকার হয় সে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও নিউজ১৮ সোমবার (১১ আগস্ট) ঘটনাটি প্রকাশ করেছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমনি ফাউন্ডেশনের সহায়তায় গত ২৬ জুলাই মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানব পাচারবিরোধী ইউনিটের একটি অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্রাহাম মাথাই জানান, প্রথমে শিশুটিকে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে টানা তিন মাস ধরে পাশবিক নির্যাতন করা হয়। “মেয়েটি এখনও কৈশোরে পা রাখেনি, অথচ কিছু নৃশংস মানুষ তার শৈশব কেড়ে নিয়েছে,” তিনি বলেন।

তার ভাষ্যমতে, স্কুলে একটি বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের বকা খাওয়ার ভয়ে মেয়েটি পরিচিত এক নারীর সঙ্গে পালিয়ে যায়। পরে সেই নারী তাকে গোপনে তাকে পতিতাবৃত্তি চক্রের কাছে বিক্রি করে দেয়।

মাথাই দাবি করেন, শিশুটি যাদের নাম জানিয়েছে, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন, এমবিভিভি পুলিশ পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ও চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X