স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০১:৫৫ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মিডফিল্ড সংকটে যেমন হতে পারে আর্জেন্টিনা একাদশ

অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা দল। ছবি : সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল প্রস্তুত হচ্ছে চিলির বিপক্ষে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য। সান্তিয়াগোতে বৃহস্পতিবারের এই লড়াইকে সামনে রেখে ইতোমধ্যেই দলটি ইজেইজা ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলন শুরু করেছে কোচ লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে। তবে সবচেয়ে বেশি আলোচনায় মেসি ও স্কালোনির অনুশীলনের আগে একান্ত বৈঠক।

গত বাছাই পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পেশির চোটের কারণে ছিলেন না মেসি। কিন্তু এখন তিনি পুরোপুরি ফিট। মায়ামির হয়ে শেষ ম্যাচে দুই গোল ও দুই অ্যাসিস্ট করে ফিরেছেন দুর্দান্ত ফর্মে। অনুশীলনের আগে দলীয় অধিনায়ককে স্কালোনির সঙ্গে গভীর আলাপচারিতায় দেখা গেছে, যা নতুন কৌশলের ইঙ্গিতও হতে পারে।

মেসি শুধু কোচের সঙ্গেই নয়, কথা বলেছেন পুরনো সতীর্থ রদ্রিগো ডি পল ও অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির সঙ্গেও। যদিও প্রাথমিক অনুশীলনের পরের অংশ সাংবাদিকদের জন্য বন্ধ রাখা হয়।

একাদশ এখনও চূড়ান্ত নয়, নতুনদের সুযোগ পাওয়ার সম্ভাবনা

স্কালোনি এখনও চূড়ান্ত একাদশ নামাননি। মিশ্র দল নিয়ে অনুশীলন করানো হলেও একাধিক ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে একাদশে পরিবর্তন প্রায় নিশ্চিত।

রক্ষণে একটি বড় পরিবর্তন হচ্ছে—তিনটি হলুদ কার্ড পাওয়ায় নিষিদ্ধ ওতামেন্দির জায়গায় দেখা যেতে পারে লিওনার্দো বালেরদিকে, যিনি খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরোর পাশে। সাইড ব্যাক পজিশনে থাকবেন নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে চরম সংকট

মাঝমাঠ নিয়ে কোচের সবচেয়ে বড় দুশ্চিন্তা। লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ নিষিদ্ধ, আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ইনজুরিতে ছিটকে পড়েছেন। জিওভানি লো সেলসো এখনও পুরোপুরি ফিট না হওয়ায় আলাদা ট্রেনিং করছেন।

ফলে নিশ্চিতভাবে থাকছেন রদ্রিগো ডি পল, আর তার সঙ্গী হতে পারেন এক্সেকিয়েল প্যালাসিওস ও নতুন মুখ জুলিয়ানো সিমিওনে। থিয়াগো আলমাদা ও নিকোলাস পাজের মধ্যেও মূল একাদশে জায়গা পাওয়ার লড়াই চলছে।

দলের প্রাণভোমরা মেসির ফেরাটা আর্জেন্টিনার জন্য বিশাল স্বস্তির। আক্রমণভাগে তাঁকে দেখা যাবে হুলিয়ান আলভারেজের সঙ্গে জুটি বাঁধতে।

সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এক্সেকিয়েল প্যালাসিওস, তিয়াগো আলমাদা অথবা নিকোলাস পাজ; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

বিশ্বচ্যাম্পিয়নদের এই চিলি ম্যাচ শুধু পয়েন্টের দিক থেকেই নয়, দলের নতুন ভারসাম্য ও ভবিষ্যতের কৌশল নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর সেই কৌশলের কেন্দ্রে আছেন একটাই নাম—লিওনেল মেসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X