স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ছাড়ার আগে যা বলে গেলেন হামজা

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটি প্রীতি ম্যাচ ও একটি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরে গেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে বিদায়ের আগে বাংলাদেশ ফুটবল এবং সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে রেখে গেছেন আশাবাদের বার্তা—সবকিছু এখনই শেষ হয়ে যায়নি, বরং এটি কেবল শুরু।

সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের পর রাতেই ঢাকায় জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি বিমানবন্দরে যান হামজা। আজ ভোরেই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। একই ফ্লাইটে ছিলেন সদ্য অভিষিক্ত তরুণ খেলোয়াড় সামিত সোম, যার গন্তব্য কানাডা।

বিদায়ের আগে নিজের ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে হামজা লিখেছেন, 'আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবে শুরু করছি। ইনশাআল্লাহ আমরা যেখানে যেতে চাই খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।'

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আক্রমণে না গেলেও রক্ষণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হামজা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডে রাখেন। ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলের সূচনাও এসেছিল তার পা থেকেই, যেমনটা হয়েছিল ভুটানের বিপক্ষে আগের ম্যাচেও, যেখানে তিনি গোল করেছিলেন।

এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা সিঙ্গাপুর ও হংকংয়ের সংগ্রহ চার পয়েন্ট করে। ভারতও বাংলাদেশের মতো এক পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আছে চারে।

এই বাছাইপর্বে বাংলাদেশ দলের সামনে পরবর্তী ম্যাচ অক্টোবরে। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ১৪ অক্টোবর ফিরতি লেগে হংকংয়ে খেলবে কাবরেরার শিষ্যরা।

বাংলাদেশের ফুটবলে নতুন যুগ শুরুর সম্ভাবনায় আশাবাদী অনেকেই। আর সেই ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল এক কণ্ঠস্বর হয়ে উঠছেন হামজা চৌধুরী। তার বিদায়ী বার্তা তাই কেবল বিদায় নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার ডাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X