স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

২০২৮ সালে প্রিমিয়ার লিগ জয়ের লক্ষ্য ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠের পারফরম্যান্সে গত মৌসুমটি ছিল ক্লাবটির ইতিহাসের অন্যতম হতাশাজনক। প্রিমিয়ার লিগে ১৯৭৩-৭৪ মৌসুমের পর এবারই প্রথম তারা শেষ করেছে ১৫তম স্থানে। ইউরোপিয়ান ফুটবলেও নেই তাদের জায়গা। তবে এত প্রতিকূলতার মধ্যেও ক্লাবের উচ্চাকাঙ্ক্ষায় ভাটা নেই।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বেরাদা সম্প্রতি ক্লাবের ফ্যানজিন "ইউনাইটেড উই স্ট্যান্ড"-এ এক সাক্ষাৎকারে জানান, ২০২৮ সালের মধ্যে পুরুষ ও নারী উভয় দলের লিগ শিরোপা জয়ের লক্ষ্য তাদের এখনো অটুট। কারণ, ২০২৮ সালে ক্লাবটি উদযাপন করবে তাদের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বেরাদা বলেন, ‘আমরা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু লক্ষ্য নির্ধারণ করেছি, যাতে আমাদের সম্পদ ও প্রচেষ্টা সেদিকেই কেন্দ্রীভূত করা যায়।’

তিনি আরও বলেন, ‘২০২৮ সালের মধ্যে প্রিমিয়ার লিগ জেতা কি সম্ভব? অবশ্যই সম্ভব। হ্যাঁ, আমরা এখন ১৫তম স্থানে শেষ করেছি, শুনতে হয়তো অসম্ভব মনে হয়, কিন্তু কেন নয়? কেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব না?’

২০২৪ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে ম্যান ইউতে যোগ দেন বেরাদা। তার দৃঢ় বিশ্বাস, এই দুর্দশা থেকে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না ইউনাইটেডের।

‘আমার বিশ্বাস, আমরা পারব। আমাদের সামনে দুই থেকে তিনটি ট্রান্সফার উইন্ডো আছে। এর মধ্যেই এমন একটি দল গঠন করতে পারি, যারা শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে,’ বললেন বেরাদা।

তিনি যোগ করেন, ‘এটা নয় যে আমরা ২০২৮ পর্যন্ত জিততেই চাই না। আমরা চাই এখন থেকেই উন্নতির পথে হাঁটতে। তবে ২০২৮ সালে বিশেষ উপলক্ষে আমরা দুটি শিরোপা একসঙ্গে জয়ের লক্ষ্য নিয়েছি।’

পুরুষদের পাশাপাশি নারীদের দলও রয়েছে সেই লক্ষ্য তালিকায়। তারা এবারের উইমেনস সুপার লিগ শেষ করেছে তৃতীয় স্থানে। ফাইনালে পৌঁছেও এফএ কাপে হেরে গেছে ট্রেবলজয়ী চেলসির কাছে।

চরম ব্যর্থতার মাঝেও এক সুদূরপ্রসারী পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন বেরাদা, যেখানে ক্লাবের গৌরবোজ্জ্বল অতীতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভবিষ্যতের স্বপ্ন আঁকা হচ্ছে—২০২৮ সালে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে কি না, তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X