ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী ও রংপুর চ্যাম্পিয়ন

শিরোপা হাতে রাজশাহীর মেয়েরা। ছবি : সংগৃহীত
শিরোপা হাতে রাজশাহীর মেয়েরা। ছবি : সংগৃহীত

জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা—দুই বিভাগের ফাইনালে উঠেছিল ময়মনসিংহ। দুটি ফাইনালেই অবশ্য হারতে হয়েছে ব্রহ্মপুত্রের তীরবর্তীদের। বালিকা বিভাগে রাজশাহী এবং বালক বিভাগে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে।

নারী বিভাগের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রাজশাহীর মেয়েরা। প্রথমার্ধে গোল করে রাজশাহীকে এগিয়ে দেয় জান্নাতুল। পরবর্তী সময়ে আক্রমণ বাড়ায় দলটি। এ সময় একাই দুই গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয় মৌসুমী। শেষ পর্যন্ত মানসিংহের স্বপ্ন গুঁড়িয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেই জয়ের আনন্দে মাতে রাজশাহীর মেয়েরা।

বালক বিভাগে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলে মাতে ময়মনসিংহ ও রংপুর বিভাগ। প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় ময়মনসিংহ। রংপুর বিভাগ বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বলের দখল ধরে রাখে ময়মনসিংহ বিভাগ। মেহেদী হাসানের গোলে ব্যবধান ২-০ করে দলটি। কিন্তু শেষ পাঁচ মিনিটে সবকিছু এলোমেলো করে দেয় রংপুরের অধিনায়ক রিয়াদ। একাই দুই গোল করে দলকে সমতায় ফেরায়। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলের জয়ে উল্লাসে মাতে রংপুরের ছেলেরা। ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১০

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১১

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৬

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৭

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৮

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৯

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

২০
X