স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অসুস্থ কিলিয়ান এমবাপ্পেকে পায়নি রিয়াল মাদ্রিদ। চিকিৎসা নিয়ে সম্প্রতি হাসপাতাল থেকে ট্রেনিং ক্যাম্পে ফিরলেও আসরের হটফেভারিটদের দ্বিতীয় ম্যাচে নিশ্চিত নন ফরাসি এ তারকা।

পেটের সমস্যায় আক্রান্ত ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে রিয়াল মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন সাবেক মোনাকো ও পিএসজি তারকা। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জাবি আলোনসোর অভিষেক ম্যাচে এমবাপ্পে না থাকায় বিকল্প ফরোয়ার্ড লাইন সাজাতে হয়েছে। সৌদি আরবের ক্লাব আল-হিলালের বিপক্ষে সে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। মাদ্রিদের পরাশক্তিরা দ্বিতীয় ম্যাচ খেলবে মেক্সিকোর ক্লাব পাচুকা এফসির বিপক্ষে।

সে ম্যাচের আগে কিলিয়ান এমবাপ্পের বিষয়ে রিয়ালের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চিকিৎসা চলছে। পূর্ণ সুস্থ হলে এ ফুটবলার দলের স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন।’

পাচুকা, আল-হিলাল ও অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্গ ‘এইচ’ গ্রুপে রিয়াল মাদ্রিদের সঙ্গী। অভিষেক মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতায় রেকর্ড ৪৩ গোল করা এমবাপ্পে কবে নাগাদ মাঠে ফিরবেন—সময়েই বলতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১০

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১১

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১২

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৪

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৫

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৬

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৭

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৮

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৯

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

২০
X